পাঁচমিশালি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টু: জানো মা, গতকাল রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি।মা: স্বপ্নে হোমওয়ার্ক করলে হবে? টিচারকে দেখাবি কী?পল্টু: কেন মা, আমার স্বপ্নে তো টিচারও ছিলেন!একজন আলোকচিত্রী হেলিকপ্টারে চড়ে আগ্নেয়গিরির ছবি তুলছিলেন আর হেলিকপ্টারের চালককে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন।আলোকচিত্রী: ডানে যাও। আরেকটু সামনে। হ্যাঁ, এবার আগ্নেয়গিরিটার খুব কাছ থেকে ঘুরে এসো।চালক: কেন?আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী এবং আমি আগ্নেয়গিরিটার কিছু ছবি তুলব।চালক: তার মানে আপনি বলতে চাইছেন, আপনি আমার প্রশিক্ষক নন!মা: শোনো রতন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে।পরদিন রতন বলছে মাকে, ‘মা, জানো, আজ আমি একটা ভালো কাজ করেছি।’মা: কী কাজ?রতন: আমি আর আমার বন্ধু মিলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করে দিয়েছি।মা: এ কাজ করতে আবার তোমার বন্ধুকে লাগে? তুমি একাই তো করতে পারতে।রতন: কী করব, বৃদ্ধা কিছুতেই রাস্তা পার হতে চাইছিলেন না, ওনাকে জোর করে ধরে রাস্তা পার করাতে হলো।দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক।চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?প্রথম পাগল: ৩৯৮হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।দ্বিতীয় পাগল: মঙ্গলবারহতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।তৃতীয় পাগল: ৯‘ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে।’ খুশি হয়ে বললেন চিকিৎসক।তৃতীয় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!রেস্টুরেন্টে বসে একজন খদ্দের বলছেন ওয়েটারকে, ‘এটা আমাকে কী খেতে দিয়েছ?’ওয়েটার: কেন স্যার? এটা স্যুপ।খদ্দের: আমি দুই দিন আগে এটা কী ছিল, জানতে চাইনি। আমি জানতে চাইছি, এখন এটা কী?ভীষণ সেজেগুজে স্বামীর সামনে গিয়ে দাঁড়াল স্ত্রী।স্ত্রী: দেখো তো, আমাকে কেমন দেখাচ্ছে?স্বামী: মোটামুটি কম খারাপ না!তন্বী বলছে বড় আপুকে, ‘আপু, তুই সব সময় আব্বুর কাছে নিজের জন্য চাস। আমার জন্য কিছুই চাস না।’বড় আপু: ওমা! কই, চাই তো!তন্বী: কী চাস?বড় আপু: তোর খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন দুলাভাই!সংগ্রহ: মো. রিয়াদ