আফ্রিকার জঙ্গলে বেড়াতে গেছেন এক পর্যটক। বনের ভেতর হাঁটতে হাঁটতে গাইডের সঙ্গে কথা বলছিলেন তিনি।পর্যটক: এখানে কোনো মানুষখেকো জংলি নেই তো?গাইড: নাহ্। নেই।পর্যটক: আপনি নিশ্চিত?গাইড: অবশ্যই। কারণ শেষ যে মানুষখেকোটা ছিল, ওটাকে আমরা গত পরশু খেয়ে ফেলেছি!অফিসের বস কর্মচারীদের বললেন, ‘আজ আমার মনটা বেশ ভালো। বলো, তোমাদের কী দাবিদাওয়া। আজ সব শুনব।’এক কর্মচারী বললেন, ‘স্যার, আমরা ছুটি খুবই কম পাই। ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না?’বস: কী রকম ছুটি চাও, বলো?কর্মচারী: ছয় মাসের ছুটি, বছরে দুবার!দুই মাতাল কথা বলছে।প্রথম মাতাল: ওরে, তুই আর খাইস না।দ্বিতীয় মাতাল: কেন?প্রথম মাতাল: এখনই তোকে ঝাপসা দেখা যাচ্ছে। আরেকটু খেলে উধাও হয়ে যাবি!চিকিৎসক: আপনার দাঁত ভাঙল কী করে?রোগী: আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত হয়...চিকিৎসক: বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়। রোগী: বলেছিলাম বলেই তো এই দশা!বিমানটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট অনুভব করলেন, তাঁর মাথার পেছনে কেউ একজন পিস্তল ঠেকিয়েছে। কর্কশ গলায় পিস্তলধারী বলল, ‘চিৎকার করবে না। আমি যা বলছি তাই করো। সোজা আমেরিকার দিকে যাও।’পাইলট: আমরা তো আমেরিকাতেই যাচ্ছি।পিস্তলধারী: জানি। গত দুবারও আমি আমেরিকার প্লেনেই উঠেছিলাম। হাইজ্যাকারদের জ্বালায় একবার যেতে হলো আফ্রিকা, আরেকবার আলাস্কা। তাই এবার নিজেই...এক মাতালকে ধরে এনেছেন থানার হাবিলদার।ইন্সপেক্টর: এটাকে নিয়ে এসেছ কেন?হাবিলদার: স্যার, সে রাত দুইটার সময় একটা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।ইন্সপেক্টর: চালককে নিয়ে এসো।হাবিলদার: এটাই তো সমস্যা স্যার। ট্যাক্সির ভেতরে কোনো চালক ছিল না!রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন এক ভদ্রমহিলা। বললেন, ‘এই নিন আপনার খেলনা। আমার টাকা ফেরত দিন।’দোকানদার: কেন, কেন? খেলনাটা তো খুবই ভালো। সহজে ভাঙে না।ভদ্রমহিলা: এটা ভাঙে না। কিন্তু এটা দিয়ে আমার ছেলে ঘরের সবকিছু ভেঙে ফেলছে!কিপটে স্বামীকে বলছে স্ত্রী, ‘ওগো শুনছ! সর্বনাশ হয়ে গেছে। আজ গলির মাথায় কয়েকটা ছোকরা গলায় পিস্তল ঠেকিয়ে বলল, “হয় টাকা-পয়সা দাও, নয়তো জান দাও”।’স্বামী: আর তুমি টাকাগুলোই দিয়ে এলে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ