স্ত্রী: কী করছ?স্বামী: মাছি মারছি।স্ত্রী: কটি মারলে?স্বামী: পাঁচটি। তিনটি পুরুষ মাছি আর দুটি মেয়ে মাছি।স্ত্রী: কী করে বুঝলে?স্বামী: তিনটি মাছি বসে ছিল মদের বোতলের ওপর। আর দুটি টেলিফোনের ওপর!পাগলাগারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন বসে ছিল চুপ করে। অন্য পাগলেরা জিগ্যেস করল, ‘কী হে, তুমি বসে আছ কেন?’সে উত্তর দিল, ‘দূর ব্যাটা, বিয়েবাড়িতে জামাই কখনো নাচে?’স্ত্রী: বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?স্বামী: স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে সে স্বামী হবে!প্রচণ্ড দুর্যোগের সময় এক নাবিক জাহাজের সর্দারের জীবন বাঁচাল।সর্দার: ওহে, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, কীভাবে তোমাকে আমি পুরস্কৃত করতে পারি?নাবিক: সর্দার, সবচেয়ে ভালো হয়, আপনি যদি ব্যাপারটি গোপন রাখেন।সর্দার: কেন?নাবিক: কারণ, আমি আপনার জান বাঁচিয়েছি, তা জানতে পারলে অন্য নাবিকেরা আমার জান নিয়ে নেবে!রোগী: ডাক্তার সাহেব, দীর্ঘ জীবন পাওয়া যাবে—এমন কোনো ওষুধ আছে?ডাক্তার: আছে, বিয়ে করে ফেলুন।রোগী: বিয়ে করলে দীর্ঘজীবী হব?ডাক্তার: না, তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা মরে যাবে!প্রশ্ন: ভালোবাসার জন্ম কোথায়?উত্তর: সম্ভবত চীনে। কারণ, চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না!মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল দুটি গাড়ি। একটির চালক অফিসের বস, অন্যটি চালাচ্ছিলেন অফিসের এক কর্মচারী। চলতে চলতে বস একসময় চেষ্টা করছিলেন, কর্মচারীর গাড়িটি ওভারটেক করে সামনে চলে যেতে। কর্মচারী গাড়ির জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করে বললেন, ‘গরু!’শুনে রেগে আগুন হলেন বস! তিনিও জানালা দিয়ে মাথা বের করে ‘কত বড় সাহস! তুমি আমাকে গরু বললে? তুমি একটি ছাগল, গাধা, বেয়াদব...’ বলতে বলতেই রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ধানখেতে ছিটকে পড়লেন!এ গল্প থেকে আমরা যা বুঝলাম: বসরা কখনোই কর্মচারীদের কথা আমলে নেন না!সংগ্রহ: মো. সাইফুল্লাহ