পাঁচমিশালি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজল, বাবু, শফিক আর গাবলু—চার বন্ধু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় তারা আটক হলো জংলিদের হাতে। চার বন্দীকে নিয়ে যাওয়া হলো জংলি সরদারের কাছে। সরদার আবার কৌতুক ভালোবাসতেন। তিনি ঘোষণা করলেন, ‘চারজনকেই একটা করে কৌতুক শোনাতে হবে। কৌতুক শুনে যদি সবাই হাসে, তাহলে মুক্তি মিলবে। আর একজনও যদি না হাসে, তাহলে গর্দান যাবে।’প্রথমে সজল শুরু করল। ‘এক দেশে...’। কৌতুক শেষে সবাই হো হো করে হেসে উঠল, একমাত্র গাবলু ছাড়া। যেহেতু একজন হাসেনি, শর্ত মোতাবেক সজলের শিরশ্ছেদ করা হলো। এরপর কৌতুক বলল বাবু। সবাই হেসে উঠল, কিন্তু গাবলু হাসল না। সে তখন ভ্রু কুঁচকে কী যেন ভাবনায় মগ্ন। বাবুরও গর্দান গেল। এবার শফিকের পালা। শফিক মাত্র শুরু করবে, এমন সময় গাবলু হো হো করে হাসতে শুরু করল।সর্দার: কী হলো, তুমি হাসছ কেন? ও তো এখনো কৌতুক শুরুই করেনি।গাবলু: হা হা হা...সজলের কৌতুকটা কী মজারই না ছিল!জনি গাড়ি নিয়ে মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল। তার গাড়ির গতিসীমা তখন ঘণ্টায় ৬০ কিমির বেশি অতিক্রম করছে।এমন সময় সে লক্ষ করল, পেছন থেকে একটা পুলিশের গাড়ি তাকে ধাওয়া করছে। জনি বুঝল, সে সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে ফেলেছে। এখন উপায়? গাড়ি থামালেই একগাদা টাকা জরিমানা গুনতে হবে। মনে মনে সে একটা বুদ্ধি আঁটল।গাড়ির গতি না কমিয়ে সে আরও বাড়িয়ে দিল। পুলিশের গাড়িটাও তখন ঝড়ের বেগে ধেয়ে আসছে। হঠাৎ একটা পেট্রলপাম্পের পাশে দাঁড়িয়ে গেল জনি। গাড়ি থেকে নেমে এক ছুটে ঢুকে গেল পেট্রলপাম্পের বাথরুমে।পাঁচ মিনিট পর জনি যখন বের হলো, পুলিশ তাকে ঘিরে ফেলেছে। জনি পেটে হাত বোলাতে বোলাতে বলল, ‘বুঝতেই পারছেন, বেগটা একটু বেশি পেয়েছিল!’শরিফ আর সাকিব দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে।সাকিব: আচ্ছা, বল তো, তোকে যদি পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয়, তুই কী হয়ে জন্ম নিবি?শরিফ: তেলাপোকা।সাকিব: কেন?শরিফ: কারণ আমার স্ত্রী ওই একটা জিনিসই ভয় পায়!শুভ আর সবুজ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে।শুভ: জানিস, প্রতিদিন সকালে ৫০ জন মেয়ে আমাকে দেখার অপেক্ষায় থাকে!সবুজ: বলিস কী? ইশ্! আমার যদি এমন সৌভাগ্য হতো!শুভ: সমস্যা কী? তুইও আমার মতো মেয়েদের কলেজ বাসের ড্রাইভার হয়ে যা!মতিন সাহেব সকালে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় তাঁর স্ত্রী ছুটে এলেন। বললেন, ‘ওগো, শুনছ, তোমার গাড়ির কার্বুরেটরে পানি ঢুকে গেছে।’মতিন সাহেব: অসম্ভব! তুমি তো কার্বুরেটর চেনোই না। বুঝলে কী করে, কার্বুরেটরেই পানি ঢুকেছে?স্ত্রী: না! সত্যি বলছি। আমি নিশ্চিত।মতিন সাহেব: কই, চল তো দেখি। কোথায় গাড়ি?স্ত্রী: সুইমিংপুলে! সান্টু আর মন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল মন্টু।সান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?মন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!সান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!মন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ