এক লোক তার প্রতিবেশীর সঙ্গে গল্প করছে। গল্পের মূল বিষয় তার মেয়ের বিয়ে। সে বলল, অন্যরা তাদের মেয়ের বিয়েতে কী দেয়, সেটা আমার দেখার বিষয় নয়। তবে আমি আমার মেয়ের বিয়েতে এমন কিছু দেব, যা দেখে সবাই অবাক হয়ে যাবে।প্রতিবেশী জানতে চাইল, কী দেবেন আপনার মেয়ের বিয়েতে?লোকটি বলল, আমি আমার মেয়ের বিয়েতে হাতি-ঘোড়া দেব।প্রতিবেশী বলল, বলেন কী! আজকাল তো হাতি-ঘোড়ার প্রচলন নেই। হাতি-ঘোড়া পাবেন কোথায়?লোকটা হেসে বলল, আরে, হাতি-ঘোড়ার প্রচলন নেই তো কী হয়েছে। একটা দাবার ঘর কিনে দিয়ে দেব। হাতি, ঘোড়া, রাজা, মন্ত্রী—সবই দেওয়া হয়ে যাবে।লাফ দিয়ে গর্ত পার হতে গিয়ে এক লোক প্যান্ট ফাটিয়ে ফেলল। ফাটা প্যান্ট মেরামত করার জন্য সে গেল দর্জির কাছে। দর্জি প্যান্ট দেখে বলল, ঠিক করতে ৩০০ টাকা লাগবে।লোকটি অবাক হয়ে বলল, ৩০০ টাকা?দর্জি তার কথায় অনড়—জি, ৩০০ টাকা।লোকটি তখন দর্জির হাতে ৬০০ টাকা দিয়ে বলল, তিন দুগুণে ৬০০ টাকাই দিচ্ছি। কারণ, আপনার দাম হাঁকানো শুনে প্যান্ট বোধ হয় আবার ফেটে গেছে।চালের দোকানে এসে বেশ হাসিমুখে কথা বলতে লাগল এক লোক। আসলে আমি এসেছি আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য।দোকানদার বেশ অবাক হলো। টাকা দিতে এসেছেন? কিন্তু আপনার কাছে কখনো বাকিতে চাল বিক্রি করেছি বলে তো মনে পড়ে না?লোকটা বলল, আপনি ঠিকই বলেছেন। আমার কাছে কখনোই আপনি বাকিতে চাল বিক্রি করেননি। সেই হিসেবে আমি আপনাকে কোনো বকেয়া টাকা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে কিছু বকশিশ দিতে। কারণ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন।দোকানদার এবার আগের চেয়ে দ্বিগুণ অবাক হলো। বকশিশ দিতে এসেছেন! আমি আপনার উপকার করেছি!অবশ্যই উপকার করেছেন। কারণ, আপনি এই কয়েক মাসে চালের সঙ্গে যে পরিমাণ ইটের কণা দিয়েছেন, তাতে আমি সহজেই বাড়ির ছাদের ঢালাইটা সেরে ফেলতে পেরেছি।দেবর-ভাবির মধ্যে কথা হচ্ছে। দেবর লাজুক হাসি হেসে বলল, জানেন ভাবি, কলেজে একটা মেয়ে আমাকে দেখে মুচকি হাসে।ভাবি বলল, তা-ও তো ভালো, মেয়েটা তোমাকে দেখে মুচকি হাসে। আমি যখন এ বাড়িতে এসে প্রথম তোমাকে দেখেছিলাম, আমি তো টানা তিন দিন হাসি থামাতে পারিনি।যাত্রীছাউনিতে বসে যানবাহনের জন্য অপেক্ষা করছে এক প্রেমিক। পাশেই বসে আছে তার প্রেমিকা। প্রেমিক তার চেহারায় গুরুগম্ভীর ভাব এনে বলল, মিতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুবই গুরুত্বপূর্ণ কথা।প্রেমিকা ধরে নিল, এখন খুবই দার্শনিক টাইপের একটা কথা হবে। তাই সে সিরিয়াসলি বলল, হ্যাঁ, বলো।প্রেমিক বলতে শুরু করল, মিতু, পৃথিবীতে চলতে হলে আমাদের অনেক কিছুরই ফারাক বুঝতে হয়, চিনতে হয়। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি পাবলিক বাস আর ট্যাক্সিক্যাবের ফারাক বোঝো?প্রেমিকা মাথা নাড়াতে নাড়াতে বলল, না, বুঝি না।প্রেমিক এবার লাফ দিয়ে বসা থেকে উঠে বলল, তাহলে ক্যাবে যাওয়ার দরকার নেই। পাবলিক বাসেই চলো।বাজার করতে গিয়ে এক লোক বন্ধুদের খপ্পরে পড়ে গেল। পাঁচ-ছয় ঘণ্টা আড্ডা দেওয়ার পর বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে বউয়ের কথা মনে পড়তেই তার শরীর কাঁপতে লাগল। কারণ, সে যে পরিমাণ দেরি করেছে, তাতে বউ তাকে আস্ত রাখবে না। কিন্তু বউয়ের হাতে মার খেলে যেহেতু মানসম্মান থাকবে না, তাই সে বাঁচার জন্য একটা পথ খুঁজতে লাগল। খুঁজে খুঁজে পেয়েও গেল। তার ব্যাগে ছিল চিংড়ি মাছ। চিংড়িগুলো তখনো জীবিত ছিল। সে সিদ্ধান্ত নিল, চিংড়িগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। করলও তা-ই। বাড়িতে পৌঁছেই সে উঠানে ছেড়ে দিল চিংড়িগুলো। বউ তার সামনে এসে দাঁড়াতেই সে চিংড়িগুলোর দিকে তাকিয়ে বলল, এই হাঁট হাঁট। জোরে হাঁট। এত আস্তে আস্তে হাঁটছিস বলেই তো তোদের নিয়ে বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল।এক বান্ধবী আরেক বান্ধবীকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোর বড় মেয়ের বয়স কত যেন?প্রথম বান্ধবী বলল, ১০ বছর।দ্বিতীয় বান্ধবী খুব অবাক হলো, বলিস কী! মাত্র ১০ বছর? ওকে দেখে তো ১৫ বছরের কম মনে হয় না।প্রথম বান্ধবী আমতা আমতা করে বলল, আরে না, ওর বয়স ১০ বছরই। দেখতে ১৫ বছরের মতো লাগতেই পারে। ও একটু বেশি বয়সে জন্মেছে তো!সংগ্রহ: ইকবাল খন্দকার