পাঁচমিশালি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরস্তের তাড়া খেয়ে তিন চোর গিয়ে ঢুকল এক আলুর গুদামে। ঢুকেই তিনজন চটপট তিনটা আলুর বস্তার ভেতর ঢুকে পড়ল। ছুটতে ছুটতে গেরস্তও এসে ঢুকলেন আলুর গুদামে। কী মনে করে যেন হাতের লাঠি দিয়ে একটা বস্তায় খোঁচা দিলেন।ভেতর থেকে শব্দ এলো, ‘ম্যাঁও’।‘ওরে, আলুর বস্তায় কখনো বিড়াল থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে প্রথম চোরকে পাকড়াও করলেন।আরেকটা বস্তায় খোঁচা দিতেই ভেতর থেকে শব্দ এল, ‘ঘেউ ঘেউ’!‘ওরে, আলুর বস্তায় কখনো কুকুর থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে দ্বিতীয় চোরকে পাকড়াও করলেন।আরেকটা বস্তায় খোঁচা দিতেই এবার ভেতর থেকে শব্দ এল, ‘আলু, আলু’!দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুই ড্রাইভারই প্রচণ্ড উত্তেজিত।১ম ড্রাইভার: কখন থেকে তোমাকে হেডলাইট জ্বালিয়ে সিগন্যাল দিয়ে বলছি ‘দাঁড়াও দাঁড়াও’! তুমি দেখলেই না!২য় ড্রাইভার: আমিও তো ওয়াইপার নেড়ে নেড়ে বললাম, ‘কাছে এসো না, কাছে এসো না’! তুমি শুনেছ?চার বোকা কয়েদি মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা এঁটেছে।প্রথম কয়েদি: সামনে তো অনেক উঁচু দেয়াল, একটা বড় মই পেলেই হয়।দ্বিতীয় কয়েদি: ডান দিকে লোহার গেট, পার হতে হলে করাত লাগবে।তৃতীয় কয়েদি: বাম দিকে ডাক্তারদের কোয়ার্টার, ওদিকে গেলেই ধরা পড়ে যাব।চতুর্থ কয়েদি: (মন খারাপ করে) পেছন দিয়ে তো পালানো যাবেই না, পেছনে কিছুই নেই!প্রেমিকার জন্য আংটি কিনতে জুয়েলারির দোকানে গেছে নাহিন।নাহিন: একটা আংটি দেখান তো। আমার হবু বউকে দেব।দোকানদার: দামি কিছু দেখাব?নাহিন: আরে না, কম দামি হলেই হবে। কোনোমতে বিয়েটা সেরে ফেলতে পারলেই হলো। অত দামি আংটি দিয়ে কী লাভ?পরদিন প্রেমিকার বাবার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেল নাহিন।প্রেমিকা: এ কী, মাথা নিচু করে আছ কেন? তুমি যে এত লাজুক, তা তো আমার জানা ছিল না!নাহিন: আমারও জানা ছিল না, তোমার বাবা একজন জুয়েলারির দোকানের বিক্রয়কর্মী!করিম সাহেব এবং জরিনা বেগম স্বামী-স্ত্রী। দুজনের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছে না। দিনরাত ঝগড়া লেগেই থাকে। তাঁরা গেছেন একজন পরামর্শকের কাছে। সব শুনে পরামর্শক করিম সাহেবকে বললেন, ‘আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। শুনুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার হাঁটবেন।’এক সপ্তাহ পর করিম সাহেবকে ফোন করলেন পরামর্শক।পরামর্শক: কী খবর করিম সাহেব, আছেন কেমন?করিম সাহেব: আমি তো খুবই ভালো আছি! আপনার পরামর্শ কাজে লেগেছে। পরামর্শক: বাহ! আপনার স্ত্রী কেমন আছেন?করিম সাহেব: কী করে বলব? আমি তো বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আছি!সংগ্রহ: মো. সাইফুল্লাহ