হারমোনিয়াম আর বন্দুকের দোকান দিয়েছে আরিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুমন।সুমন: কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রিটিক্রি হয়?আরিফ: হয় মানে? বলিস কী? দুটোই সমানতালে বিক্রি হয়!সুমন: কীভাবে?আরিফ: কেউ হারমোনিয়াম কিনলেই কদিন বাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে! রতন গেছে ডাক্তারের কাছে।রতন: ডাক্তার সাহেব, আমার রাতে ভালো ঘুম হয় না।ডাক্তার: কেন?রতন: ঘুমালেই স্বপ্নে আইপিএলের ম্যাচ শুরু হয়ে যায়।ডাক্তার: হুম...আজ রাতে এই ওষুধটা খেয়ে ঘুমাবেন, দেখবেন সব ঠিক।রতন: ডাক্তার সাহেব, আজ তো খাওয়া যাবে না।ডাক্তার: কেন?রতন: আজ যে ফাইনাল! স্বামী-স্ত্রীতে ঝগড়া হয়েছে। রাগ করে বাড়ি ছেড়ে গেছে স্বামী। কদিন বাদে স্বামী ফিরল সঙ্গে করে একটা ছাগল নিয়ে।স্ত্রী: তুমি এসেছ ভালো কথা, সঙ্গে করে এই বদমাশ ছাগলটাকে এনেছ কেন?স্বামী: ওগো, হঠাৎ তোমার হাতে রান্না করা ছাগলের মাংস খেতে ইচ্ছা হলো...। স্ত্রী: তুমি উত্তর দিচ্ছ কেন? তোমাকে জিজ্ঞেস করেছি? একবার গোপাল ভাঁড়কে রাজামশাই বললেন, ‘বলো তো গোপাল, তোমার আর একটা গাধার মধ্যে ব্যবধান কতটুকু?’গোপাল ভাঁড় হাত দিয়ে রাজামশাইয়ের সঙ্গে নিজের দূরত্ব মেপে বললেন, ‘আজ্ঞে, দু হাত!’ সর্দারজি ফোন করেছেন একটি এয়ারলাইনসে।সর্দারজি: আচ্ছা, আপনাদের বিমানে ঢাকা থেকে আমেরিকা যেতে কতক্ষণ লাগবে?টেলিফোন অপারেটর: এক সেকেন্ড...সর্দারজি: ধন্যবাদ! মেডিকেল কলেজে পড়াচ্ছেন প্রফেসর।প্রফেসর: মনে করো, কেউ প্রচণ্ড অস্থির। একবার বসে, আবার দাঁড়ায়, কী করবে বুঝে পায় না। মাঝেমধ্যে চিৎকার, চেঁচামেচি, লম্ফঝম্পও করে। এমন অসুস্থতার লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা হবে?পেছনের বেঞ্চ থেকে এক ছাত্র: তিনি একজন ফুটবল কোচ! রণন বলছে ডাক্তারকে, ‘ডাক্তার সাহেব, আপনার নার্স তো খুবই অভিজ্ঞ! আপনি আসার আগেই তার হাতের ছোঁয়ায় আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেল!’ডাক্তার: জানি। বাইরে থেকে থাপড়ের আওয়াজ আমি শুনেছি!ভীষণ দুষ্টু দুই ভাইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মা বললেন, ‘এখন থেকে যে আমার সব কথা শুনবে, তাকে আমি প্রতিদিন একটা করে আইসক্রিম কিনে দেব।’শুনে ছোট ভাই বলছে বড় ভাইকে, ‘এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো, খেলতে যাই। আইসক্রিমটা শেষ পর্যন্ত বাবাই পাবে!’ সংগ্রহ: মো. সাইফুল্লাহ