পাঁচলাইশ থানা সমবায় সমিতির সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পাঁচলাইশ থানা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা ১১ এপ্রিল সকালে পাঁচলাইশে কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. মাহাবুবুর রশীদ তালুকদার। সভাপতি সমবায়ীদের আন্তরিকতার সঙ্গে কাজ করে বর্তমান উন্নয়নশীল বাংলাদেশকে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের আহ্বান জানান। এতে আরও উপস্থিত ছিলেন থানা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শহীদউল্লাহ, কর্মকর্তা সুদিপ্তা তালুকদার, এখওয়ানুর ছাফা, জাফরুল আলম, নাজমুল হাসান, জাহিদুল আলম, নাছির বিল্লাহ, আবুল আজাদ, বাবুল নাথ, বখতিয়ার হোসেন, গুলজার বেগম, ইয়াছমিন আক্তার, সখিনা বেগমসহ অন্য সমবায়ীরা। বিজ্ঞপ্তি