পাঁচলাইশ মোড়ে সৌন্দর্যবর্ধক স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচলাইশ থানার মোড়ে সৌন্দর্যবর্ধক স্থাপনা উদ্বোধন করেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম
পাঁচলাইশ থানার মোড়ে সৌন্দর্যবর্ধক স্থাপনা উদ্বোধন করেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম

নগরের পাঁচলাইশ মোড়ে সম্প্রতি সৌন্দর্যবর্ধক স্থাপনা উদ্বোধন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। ফিনলে প্রপার্টিজের আর্থিক সহযোগিতায় এই স্থাপনা নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুচ ছালাম বলেন, এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এমন স্থাপত্য আলাদা গুরুত্ব বহন করে। এক ্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ও ফিনলে প্রপার্টিজের উদ্যোগ প্রশংসনীয়।
সভায় ফিনলে প্রাপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়ার জন্য সিডিএ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড মেম্বার ইউনুস গণি চৌধুরী, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খালেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।