পাঁচলাইশে প্রিমিয়ার ইংলিশ স্কুলের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ‘প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং’ নামে নতুন একটি বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে যথাযথ গুরুত্ব দিয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে। এতে শিশুরা নিজের ভাষাকে অনুভবে রাখবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তা মো. মহিউদ্দিন, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল কাদের প্রমুখ। শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা তুলু-উশ্-শামস। বক্তব্য দেন অধ্যক্ষ তোফায়েল আজম। বিজ্ঞপ্তি।