পাঁচে পা
২০০৭ সালে ঢাকার ধানমন্ডিতে খাবারের দোকান ন্যান্দোস তার যাত্রা শুরু করে। এর মধ্যে গুলশানে চালু হয় নতুন একটি শাখা। তাদের পেরি পেরি চিকেনের স্বাদে মাতে নগরবাসী। বাংলাদেশে পাঁচ বছরে পা দেওয়া উপলক্ষে ৩০ সেপ্টেম্বর ন্যান্দোসের গুলশান শাখায় হয়ে গেল এক অনাড়ম্বর অনুষ্ঠান। সংগীতশিল্পী অর্ণব অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কেক কাটেন। সঙ্গে ছিলেন ন্যান্দোসের কর্মকর্তারা। এদিন অর্ণব গভীর রাত পর্যন্ত অতিথিদের সামনে গান পরিবেশন করেন। ঘরোয়া এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ন্যান্দোসের সৌজন্যে সবার জন্য বিনা মূল্যে খাবার। ‘রেস্টুরেন্টে আসা অতিথিদের ভালোবাসা হচ্ছে আমাদের চলার শক্তি। তাদের এই ভালোবাসা নিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করি।’ বলছিলেন আহমদ আবু ইনসাফ, ন্যান্দোসের বাংলাদেশ শাখার প্রধান পরিচালন কর্মকর্তা। এদিন তাদের বছরব্যাপী বর্ষপূর্তি উদ্যাপনের অনুষ্ঠানমালার সূচনা হলো। তাদের ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে এসবের আয়োজন করা হবে। জানালেন আবু ইনসাফ।এর অংশ হিসেবে ২০১২ সালের ২৯ আগস্ট পর্যন্ত ন্যান্দোসে প্রতি রোববার একসঙ্গে পাঁচজন অতিথি এলে পঞ্চম জনকে নান্দোসের সৌজন্যে আপ্যায়ন করা হবে। এ ক্ষেত্রে মোট বিলের এক-পঞ্চমাংশ ন্যান্দোস পরিশোধ করবে। এ ছাড়া ন্যান্দোস অচিরেই হোম ডেলিভারি সার্ভিস চালু করবে।