‘কি রে, কেমন আছিস?’ শিশির ভাই দরাজ গলায় প্রশ্ন করলেন। প্রশ্ন করলেন ভালো কথা, পিঠে সঙ্গে সঙ্গে একটা থাবা দেওয়ার প্রয়োজনটা কী ছিল? এ রকম থাবা খেয়ে কেউ ভালো থাকে? কোঁ কোঁ করে বললাম, ‘যেমন রেখেছ।’ শিশির ভাই আমার কথার গূঢ় অর্থ বুঝতে পারলেন না। পিঠে আরেকটা থাবা দিয়ে বিগলিত গলায় বললেন, ‘চল, সিনেমা দেখতে যাই। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন? জানিস না এটা কোন ধরনের অপরাধের লক্ষণ?’শিশির ভাই সিনেমা হলের কোনো খবর নিশ্চয়ই জানেন না। এখন যে সিনেমা চলছে, তার নাম দূরে যায়া মর আর পাইছি দ্য ফাউন্ড। এই সিনেমা দেখার কোনো মানে হয়? তাই আকাশের দিকে তাকিয়ে বললাম, ‘এখন তো বৃষ্টি আসবে মনে হয়।’কিন্তু শিশির ভাইয়ের উ ৎ সাহের শেষ নেই। আমরা শুভদের বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম। তিনি তখন শুভদের বাসা থেকে একটা চকচকে ছাতা নিয়ে এলেন। আমি প্রশ্ন করলাম, ‘ছাতা কার?’‘শুভর মার। সাবধানে রাখতে হবে। গতকালই কিনেছেন। তোর হাতে দেওয়া যাবে না। দিলেই হারাবি। নে চল এখন।’ফোর স্ট্রোক অটোরিকশায় করে রওনা দিলাম। আমরা এগুলোকে ডাকি সিএনজি। সিএনজিতে উঠেই মেজাজ খারাপ হয়ে গেছে। ড্রাইভারের সিটের পেছনে একটা কাগজ লাগানো, ওতে লেখা, ‘আপনার সন্তান কি বাংলা ভাষায় দুর্বল? তাহলে যোগাযোগ করুন। বাসায় গিয়ে জত্নের সঙ্গে পড়াব।’জনাব ছাব্বির মিয়াএমএ, বাংলা।বাংলা ভাষায় বিশেষ শক্তিশালী ছাব্বির মিয়া ‘যত্ন’ বানান লিখেছে ‘জত্ন’। আমার এত ‘জত্ন’ সহ্য হলো না, সুন্দর করে ‘পড়াব’-র আগে কলম দিয়ে একটা ‘থা’ যোগ করে দিলাম। শিশির ভাই দেখে মহাখুশি!সিনেমা হলের সামনে এসে পৌঁছেছি কেবল, অমনি বৃষ্টি শুরু হলো। দৌড়ে হলে ঢুকলেই হয় কিন্তু শিশির ভাই ভাব নিয়ে বললেন, ‘কই, ছাতাটা দে।’‘ছাতা! আমার কাছে নাকি?’ আমি আকাশ থেকে পড়লাম।‘অ্যা! আমার কাছে তো নাই!’‘কী! কই ফেলে এলেন?’‘সিএনজিতে বোধহয়। খোঁজ তো একটু।’ বলে উনি ইতি-উতি করে সিএনজি খুঁজতে লাগলেন। কিন্তু সে জিনিস কি আর তখনো ওখানে আছে? ও তো আমাদের নামিয়ে দিয়েই উধাও। শিশির ভাই আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, ‘এখন কী করব?’‘চল, ও রকম দেখতে আরেকটা ছাতা কিনে ফেলি।’‘ঠিক বলেছিস!’‘কিন্তু টাকা! টাকা আছে তোমার কাছে?’‘না।’‘তাহলে?’‘কেন তোর কাছে নেই?’ দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে সব সম্পত্তি বের করে দিলাম।‘একেবারে আগেরটার মতো! কেউ টের পাবে না।’ সদ্য কেনা ছাতাটা হাতে নিয়ে শিশির ভাই বললেন, ‘হ্যাঁ, একেবারে আগেরটার মতো। ঠিক সেই লাল রং।’‘চল এখন, বাসায় চলে যাই। পাইছি দ্য ফাউন্ড সিনেমা দেখে আর কী করবি?’আমি সায় দিলাম। আবার একটা সিএনজিতে উঠে বাড়ি রওনা দিলাম।সিএনজিতে ভালো করে উঠে বসেছি কি বসিনি, হঠা ৎ শুনি শিশির ভাই সামনে তাকিয়ে আঁ আঁ করে চি ৎ কার করছেন। তাঁর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে আমার হার্টবিট থেমে গেল প্রায়। ড্রাইভারের সিটের পেছনে সাঁটা আছে একটা প্রিন্টেড সাদা কাগজ। সেখানে লেখা—‘...বাসায় গিয়ে জত্নের সঙ্গে থাপড়াতে চাই...।’ধীরে ধীরে পেছনে তাকালাম। হ্যাঁ, ওই তো, রাস্তার ঝাঁকুনিতে শুভর মার নতুন কেনা লাল ছাতাটা কী সুন্দর দুলছে...একেই বলে পাইছি দ্য ফাউন্ড! আজওয়াদ আনজুম ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।