পাইপঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপের ভেতর বসবাস আমাদের দেশে নতুন কিছু নয়। এ দেশে গৃহহীন অনেকেই প্রশস্ত কংক্রিটের পাইপের ভেতর চাল-চুলো নিয়ে সংসার পেতে বসেন। অথচ মেক্সিকোতে দেখুন! এই ধারণা কাজে লাগিয়ে রীতিমতো হোটেল খুলে বসেছেন রব এন্ডারসন নামের এক মেক্সিকান। হোটেল কর্তৃপক্ষ বলছে, পর্যটকদের জন্য এটি একটি পরিবেশবান্ধব বসবাসের সুব্যবস্থা। ভেতরে আছে কেবল একটি বিছানা, বাতি আর বৈদ্যুতিক পাখা। মাথার পাশে কাচের দরজা দিয়ে চোখে পড়বে সুউচ্চ পাহাড়। মেক্সিকো শহর থেকে এক ঘণ্টা দূরত্বে অবস্থিত এই হোটেলে এক রাত কাটাতে হলে আপনাকে গুনতে হবে ২০ পাউন্ড। অর্থাৎ, প্রায় দুই হাজার ৬০০ টাকা। ছুটির দিনে খরচ পড়বে আরেকটু বেশি, প্রায় ৩৫ পাউন্ড। ডেইলি মেইল