প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার ছোট মামা খুব ট্যালকম পাউডার ব্যবহার করেন। দিনে ৮-১০ বার গায়ে না দিলে তাঁর চলেই না। একবার আমি আর ছোট মামি মিলে পাউডারের কৌটা থেকে সব পাউডার বের করে চালের গুঁড়া দিয়ে কৌটা ভরে রাখলাম।
একটু পর মামা গোসল করে এসে কৌটা হাতে নিয়ে আরাম করে গায়ে ঢালতে শুরু করেছেন। আমিসহ বাড়ির সবাই বাইরে অপেক্ষা করছি মামার অবস্থা দেখতে। মামা বাইরে বেরিয়েই বললেন, ‘মনে হয় পাউডারটার মেয়াদ পেরিয়ে গেছে, একটুও গন্ধ নেই।’ বলার সঙ্গে সঙ্গে শুরু হলো সবার হা হা হি হি!
আল সানি
যশোর।