পাওয়ার প্ল্যান্টের তেল চুরি করতে গিয়ে ধরা পড়লেন চৌকিদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের (বিদ্যুৎ উৎপাদন প্রকল্প) জন্য আনা তেলবাহী লরি থেকে তেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন চৌকিদার দীপক জলদাশ (৪২)। এ সময় তেল চুরির সঙ্গে জড়িত মোহাম্মদ হেলাল উদ্দীন নামের অপর এক ব্যক্তি পালিয়ে যান। জনতা আটক ব্যক্তিকে চন্দনাইশ থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁকে চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে পুলিশ) থানায় হস্তান্তর করে। ২৭ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে। তেলবাহী লরিগুলো দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য দোহাজারী রেলওয়ে স্টেশনে আনা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপন করা হয় তেল খালাস ডিপো। ওই ডিপোতে কর্তব্যরত দারোয়ান দীপক কুমার জলদাশ ও স্থানীয় মোহাম্মদ হেলাল উদ্দীন রেলওয়ে স্টেশনে রাখা লরি থেকে প্রকাশ্যে তেল চুরি করছিলেন। এ সময় স্থানীয় জনগণ টের পেয়ে দীপককে তেলসহ হাতেনাতে ধরে ফেলেন।পিকিং পাওয়ার প্লান্টের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।