পাকা আমের চাটনি

আমের সময় এখন। বাড়িতে সহজেই বানাতে পারেন এই ফলের চাটনি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা আমের চাটনি

পাকা আমের চাটনি
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

পাকা আমের টুকরা ২ কাপ, আলুবোখারা ১ কাপ, কিশমিশ আধা কাপ, চিনি ৩ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, তেজপাতা ১টা, লবণ সামান্য, মরিচগুঁড়া আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টা।

প্রণালি

শর্ষের তেল ও পাঁচফোড়ন আলাদা করে নিন। এবার পাকা আমের টুকরা, কিশমিশ, আলুবোখারা বাকি সব উপকরণ মিলিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। এরপর শর্ষের তেলে পাঁচফোড়ন ভেজে এর সঙ্গে মিশিয়ে চাটনি তৈরি করুন।