পাকা তাল কাঁচা তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাদ্র মাস শেষ হলেও তালের মৌসুম কিন্তু শেষ হয়নি। এখনই চেখে দেখুন তালের মজাদার কয়েক পদ। রেসিপি দিয়েছেন নাজমা হুদা। তালের পাটিসাপটাউপকরণ: তালের গোলা ১ কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ডিম ১টি।পুর: কোরানো নারকেল ১ কাপ, দুধের ক্ষীর আধা কাপ, চিনি আধা কাপ জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে।প্রণালি: তালের গোলার সঙ্গে বাকি সব উপকরণ মিলিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার তাওয়াতে সামান্য ঘি লাগিয়ে হাতলে করে গোলা দিয়ে তাওয়া ঘুরিয়ে রুটি তৈরি করতে হবে। ওপরটা শুকিয়ে এলে পুর দিয়ে পাটির মতো রোল করে পিঠা তৈরি করতে হবে। তাল-সুজির মোহনভোগউপকরণ: তালের গোলা ১ কাপ, সুজি ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি দেড় কাপ, ঘি আধা কাপ।প্রণালি: প্যানে ঘি দিয়ে সুজি ও দুধ একটু ভেজে তালের গোলা দিয়ে ১ কাপ পানি দিতে হবে। সুজি সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে নাড়তে হবে। প্যানের তলা ছেড়ে ঘি বের হলে নামিয়ে ওপরে পেস্তাবাদামের কুচি দিয়ে পরিবেশন করুন।শাঁসরাঙাউপকরণ: ডাবের পানি ১ গ্লাস, কাঁচা তালের শাঁস ৪টি।প্রণালি: তালের শাঁসের কচি অংশ কুচি করে কেটে ডাবের পানির সঙ্গে ব্লেন্ড করে ওপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।পাত পোড়াউপকরণ: তালের গোলা ২ কাপ, চালের গুঁড়া ১ কাপ, গমের আটা আধা কাপ, খেজুরের গুড় ১ কাপ, দুধের সর ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, কোরানো নারকেল ৪ টেবিল চামচ, ঘি আধা কাপ, কলাপাতা ৪-৫টি (তেল মাখিয়ে আগুনে সেঁকে নিতে হবে)।প্রণালি: তালের গোলা একটু জ্বাল দিয়ে নিতে হবে। হালকা ঠান্ডা হলে তার সঙ্গে দুধের সর বাদে সব উপকরণ একে একে মিলিয়ে নিন। তালের গোলা তৈরি হয়ে গেলে সর দিয়ে হালকা হাতে সর মিলিয়ে নিন। একটি ডাইসের মধ্যে কলাপাতা বিছিয়ে ঘি মাখিয়ে তার ওপর মিশ্রণটি ঢেলে ওভেনে বেক করুন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১ ঘণ্টা। ওপরটা একটু শক্ত হয়ে এলে আরও একটি কলাপাতার ওপর ঘি লাগিয়ে মিশ্রণটির ওপর দিয়ে দিন। এবার কয়লায় আগুন ধরিয়ে সেই পাতার ওপর দিয়ে ওভেনে আরও ১৫ মিনিট রাখুন।তালের পাকোড়াউপকরণ: তালের গোলা দেড় কাপ, বেসন ১ কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ১ টেবিল চামচ, খাওয়ার সোডা ১ চিমটি, লবণ স্বাদমতো এবং তেল ভাজার জন্য।প্রণালি: তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ১ ঘণ্টা রেখে ডুবো তেলে লাল করে ভেজে নিন। তেঁতুলের সসের সঙ্গে পরিবেশন করুন।