গরম তো পড়েছেই। আবার বাজার ভরে গেছে নানা ফলে। রসাল ফলের মাসে কয়েক রকম মৌসুমী ফলের রস তৈরির প্রণালি দিয়েছেন নাসরিন আলম
পাকা ফলের মধুর রসে
আমের ঠান্ডাইউপকরণ: পাকা আম দুই কাপ, পুদিনাপাতা সাত-আটটা, বিট লবণ সিকি চা-চামচ, গোলমরিচ সিকি চা-চামচ, বরফকুচি দুই কাপ, পানি এক কাপ। প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। জামের রসউপকরণ: বিচি ফেলে দেওয়া কালো জাম দুই কাপ (ফ্রিজে রেখে ঠান্ডা করা), চিনি দুই টেবিল-চামচ, গোলমরিচ সিকি চা-চামচ, লবণ সিকি চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, বরফকুচি এক কাপ।প্রণালি: সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চিনি, লবণ, গোলমরিচ স্বাদমতো কমবেশি করা যাবে। পাঁচমিশালি ঠান্ডাইউপকরণ: দুই কাপ তাজা আনারসের রস, আধাকাপ লেবুর রস, আধাকাপ মালটার রস, এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি, বিট লবণ এক চা-চামচ, লবণ এক চিমটি, দুই কাপ বরফকুচি। প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। তরমুজের ঠান্ডাইউপকরণ: তরমুজ দুই কাপ (বিচি ফেলে দেওয়া), চিনি দুই টেবিল-চামচ। গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, পুদিনাপাতা দু-তিনটা। প্রণালি: সব দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তরমুজের টুকরা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।