বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ শাহ আলম বলেছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান বেদায়বি করেছে। বাঙালি জাতি এর সমুচিত জবাব দেবে। তিনি স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে পাকিস্তানের সংসদে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
২৩ ডিসেম্বর বিকেলে ন্যাপ-কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর উদ্যোগ পটিয়া থানার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির নেতা হাবিবুর রহমান ইদ্রিচের সভাপতিত্বে সমাবেশে এতে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির তাজুর মুল্লুক, সিপিবির মুক্তিমান বড়ুয়া, পুলক দাশ, মো. আলমগীর প্রমুখ। সমাবেশ শেষে পাকিস্তানি পতাকা পোড়ানো হয় এবং বিক্ষোভ মিছিল বের করা হয়।