পাকিস্তানি সেনাদের শারীরিক কসরত চলছিল। প্রশিক্ষক চিৎকার করে বললেন, ‘গার্ডস! আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ো! দুই পা ওপরে তোলো!’সেনারা চটজলদি তা-ই করলেন। প্রশিক্ষক আবার বললেন, ‘এখন, সাইকেল চালাও!’সেনারা সবাই অদৃশ্য সাইকেলের প্যাডল ঘোরাতে লাগলেন। কিছুক্ষণ করার পর এক সেনাসদস্য হঠাৎ পা স্থির করলেন। প্রশিক্ষক ধমকের সুরে বললেন, ‘হেই! তুমি ঘোরাচ্ছ না কেন?’ সেনাসদস্য বললেন, ‘অনেকক্ষণ প্যাডল ঘুরিয়েছি, স্যার। এখন সাইকেলটা নিজ থেকেই চলছে!’ পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ চলছিল। এক সদস্য প্রশিক্ষককে প্রশ্ন করলেন, ‘স্যার, আমরা আজ রাইফেল চালানো বাদ দিয়ে দৌড়ানো কেন শিখছি?’প্রশিক্ষক বললেন, ‘কারণ, গত কয়েক দিনে তোমাদের রাইফেল চালনা দেখে মনে হয়েছে, দৌড় দেওয়া শেখাটাই বেশি গুরুত্বপূর্ণ!’দুই পাকিস্তানি কমান্ডার কথা বলছেন।প্রথম কমান্ডার: আমার সেনারা খুবই অনুগত। আমাকে ভীষণ মানে। হুকুম পেলেই মুক্তিবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে।দ্বিতীয় কমান্ডার: কিন্তু আমারগুলো তো কথাই শোনে না। মুক্তিবাহিনী দেখলেই থরথর করে কাঁপতে থাকে। কবে যে আমি তোমার মতো করে বলতে পারব...।প্রথম কমান্ডার: অবশ্যই পারবে।দ্বিতীয় কমান্ডার: কীভাবে?প্রথম কমান্ডার: আমার মতো মিথ্যা কথা বলা শেখো!পাকিস্তানি ক্যাম্প আক্রমণ করেছে মুক্তিবাহিনী। দরজা বন্ধ করে ঠকঠক করে কাঁপছিলেন কমান্ডার।বাইরে থেকে এক পাকিস্তানি সেনা বলল, ‘স্যার! দরজা খোলেন! আমাদের একজন সেনা ট্যাংকের নিচে চাপা পড়ে মারা গেছে!’কমান্ডার: দরজা খোলা যাবে না। ওকে দরজার নিচ দিয়ে ঠেলে দাও!কমান্ডার: উফ্! মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছাড়ল। রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।পাকিস্তানি সেনা: তাই তো বলি স্যার, গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ