প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁচা চোখের মণি নাড়াতে পারে না। পেঁচার দাঁত নেই। হামিংবার্ড পাখির ডিম এতটাই ছোট যে একটি পয়সার ওপর অনায়াসে তিনটি ডিমের জায়গা হয়ে যায়। শব্দ অনুকরণ করতে সক্ষম টিয়া পাখির ভোকাল কর্ড নেই। হামিংবার্ড পাখির ঘ্রাণক্ষমতা নেই। বাদুড় সব সময় ঘর থেকে বের হয়ে বাঁ দিকে ফিরে যাত্রা শুরু করে। স্তন্যপায়ীদের মাঝে শুধু বাদুড়ই উড়তে পারে। ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে, তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয়। উটপাখির গড় আয়ু মানুষের মতোই, ৬০ বছর। পাখিরা ঘামে না; তাদের ঘর্মগ্রন্থি নেই। সবচেয়ে বড় ডিম পাড়ে কিউই পাখি, ডিমগুলো আকারে এর এক-তৃতীয়াংশ।ওয়েবসাইট অবলম্বনে নাদিরা মুসতারী