প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহনের দুর্ঘটনা রোধের জন্য নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। মানুষ এসব নির্দেশনা মাঝে মাঝে অমান্য করলেও পাখিরা ঠিকই মেনে চলে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মহাসড়কে ২১ প্রজাতির পাখির ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে একদল গবেষক এমনটিই দাবি করছেন। কানাডার লাভাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পিয়ের লগঁজ এ গবেষণায় নেতৃত্ব দেন। বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে ওই বিজ্ঞানীরা লিখেছেন, উচ্চতর গতিসীমার সড়কে গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে পাখিরাও দ্রুতগামী হয়। আর যেসব সড়কের গতিসীমা ধীর, সেখানে পাখিরাও ধীরে-সুস্থে পার হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা সড়কের গতিসীমার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। টেলিগ্রাফ।