প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনাথন মার্শাল একজন পাখিপালক। পোষা পাখিগুলোর সঙ্গে কাটে তাঁর সারাটা দিন। প্রিয় পাখিগুলোকে সঙ্গ দিতে দিতেই ওদের সঙ্গে আকাশে ওড়ার ভূত চেপেছে তাঁর মাথায়! পাখিরা কীভাবে এত সুন্দর উড়তে পারে, সেটাই এখন বুঝতে চান জনাথন। প্যারাগ্লাইডিং আর হ্যাং গ্লাইডিংয়ের সাহায্যে কয়েকবার ওড়ার চেষ্টাও করেছেন তিনি। আকাশে ওড়ার সময় তাঁর সঙ্গে ছিল নয় বছর বয়সী পোষা সোনালি ইগল স্যামসন। এ সম্পর্কে জনাথন মার্শালের বক্তব্য, ‘আমার “ডিজাইন” তো পাখির মতো নয়, তাই শত চেষ্টা করলেও ওদের মতো উড়তে পারি না। আমাকে সঠিক বাতাসের প্রবাহটার জন্য অপেক্ষা করতে হয়। তখন মনে হয়, স্যামসন আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে।’ স্যামসন আর জনাথন পাল্লা দিয়ে আকাশে ভেসে বেড়াতে না পারলেও দুজনের সম্পর্কটা দারুণ! পাখির সঙ্গে জনাথনের এমন ভাব প্রতিবেশীদেরও অবাক করে। ডেইলিমেইল।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ