পাচারকারীদের ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানব পাচারকারীরা দেশের শত্রু। এদের কেউ আশ্রয় দিলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আর কেউ পাচারকারীদের ধরিয়ে দিলে তাদের পুরস্কৃত করা হবে।’ ২৩ মে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারে অনুষ্ঠিত মানব পাচারবিরোধী ও সচেতনতামূলক মতবিনিয়ম সভায় এসব কথা বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
মহেশখালী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ। বক্তব্য দেন স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনচারুল করিম, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, কুতুবজোম ইউনিয়ন কমিউনিটি পুলিশের আহ্বায়ক আমিরুজ্জামান, সদস্য সচিব কবির আহমদ প্রমুখ।