পাঞ্জাবি শপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগের দিন আমি ও আমার বান্ধবী সাবরিনা খুলনায় গেলাম শপিং করার জন্য। ও আমাকে পাঞ্জাবি কিনে দেবে। বাসের ভেতর আমি ওকে জিজ্ঞেসা করলাম, কত টাকা এনেছ। ও বলল, ‘তিন হাজারের মতো।’ তারপর মার্কেটে গিয়ে পাঞ্জাবি পছন্দ হওয়ার পর দামদর ঠিক হলো, ঠিক এমন সময় সাবরিনা ব্যাগে হাত দিয়ে দেখে, ব্যাগে টাকা নেই। ওর খুবই মন খারাপ হলো। একেবারে মুষড়ে পড়ে সারা ব্যাগে টাকা খুঁজল, কিন্তু কোথাও পেল না। সাবরিনা আমাকে বলল, টাকা কি তুমি নিয়েছ, আমি বললাম, ‘আমি কী জন্য নেব।’ মন খারাপ করে দুজন যখন মার্কেটের গেট থেকে বের হয়ে রিকশায় উঠব, তখন আমি বললাম, ‘একটু দাঁড়াও তো! আমার পকেটটা দেখি। তখন দেখি সেই নতুন ছয়টা ৫০০ টাকার নোট আমার পকেটে।’ সাবরিনা তখন একটা মধুর হাসি দিয়ে ‘তুমি খুব শয়তান, খুব খারাপ’—বলে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। যশোর।