পাঞ্জেরি
সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি?এখনো তোমার ছাত্র চাপাতি হাতে?কোশ্চেন ফাঁস হচ্ছে পরীক্ষাতে?তুমি ককপিটে, আমি বিমানের পিঠে;উন্নয়নের তবুও হচ্ছে দেরি!সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি?জাতির পিতার খুনের বিচার শেষেপলাতক খুনি দূর থেকে শুনি উঠিতেছে হেসে হেসে।রাজাকারগুলি পড়িতেছে ধরা ঠিকইএত কুঁতে কুঁতে পারবে কি ছুঁতে সোনালি দিনের টিকি?গতিহীন হয়ে ক্রমে নেমে যায় আকাশপথের ফেরি। তুমি ককপিটে, আমি বিমানের পিঠে;উন্নয়নের হচ্ছে ভীষণ দেরি!সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি?এয়ারপোর্টে যাত্রীরা বসে আছে,দিনবদলের আশ্বাসে ভাবে এরোপ্লেন খুব কাছে, বুঝি লোডশেডিংয়ের অন্ধকারেও বিমানের ডানা দেখেযাত্রাস্বপ্নে সুগন্ধি নেয় মেখে!আহা, পেরেশান মুসাফির দলপ্লেনের আশাতে আজও অবিচল।লোকসানি এই বিমানটি নিয়ে সীমাহীন পথে ঘুরেকোথায় চলেছ পাঞ্জেরি তুমি, কোন অনন্ত দূরে?তুমি ককপিটে, আমি বিমানের পিঠে;উন্নয়নের পায়েতে শিকল-বেড়ি!সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি?শুধু আলসেমি শুধু খেয়ালের ভুলে,শেয়ারবাজার উঠিতেছে দুলে দুলে,আমাদেরই ভুলে বিনিয়োগকারী রাস্তায় আছে বসিহাঁ করে দেখছে—অস্ত যাচ্ছে তাদের সেতারা, শশী।মোদের খেলায় বোল্ড হয় পাবলিকেদুশ্চিন্তায় শরীর তাদের হচ্ছে যে লিকলিকে।পুঁজিপতিদের খুঁজে খুঁজে মোরা করিয়াছি পেরেশানঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি হাহাকার কলতান।কেন মিছে তুমি বলিতেছো তাকে লালন শাহের গান? চালের মূল্যে চাল চালিয়াছে যারাফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইয়েই লাঞ্চ সারিতেছে তারা!প্রতিবাদীদের ভাগ্যতে বাজে মৃত্যুর জয়ভেরি। পাঞ্জেরি!জাগো ‘চালের বাজারে’—‘শেয়ারবাজারে’ চলমান খেলা হেরি,জাগো পরের ইলেকশনের ভোট-ভবিষ্যৎ হেরি!দেখো চেয়ে, দেখো নির্বাচনের আর নেই বেশি দেরি!!(ফর্রুখ আহমদের ‘পাঞ্জেরি’ কবিতা অবলম্বনে)