পাঠক রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রবাদ
* ধর্ষক ছেলের চেয়ে শূন্য ঘর ভালো।
* ভ্যাট যখন আসে, তখন চারদিক থেকেই আসে।
* বাড়ি থাকলেও বাড়ির মালিক হওয়া যায় না।
* আপন আপন করলেই ‘আপন’ হয় না।
 কাজী সুলতানুল আরেফিন
সুন্দর
প্রেমিকা: শোনো, একটা ছবি পাঠাচ্ছি, দেখো তো।
প্রেমিক: দেখলাম।
প্রেমিকা: কেমন? সুন্দর না?
প্রেমিক: ওয়াও! সুন্দর!
প্রেমিকা: কী সুন্দর?
প্রেমিক: কেন, যে মেয়েটার ছবি পাঠালে, সে সুন্দর।
প্রেমিকা: আচ্ছা, তাই না? অন্য মেয়েরা তো সুন্দর হবেই!
প্রেমিক: আরে, তুমিই তো দেখতে বললে। আমি ভাবলাম, মেয়েটা তোমার কাজিন-কুজিন কেউ হবে।
প্রেমিকা: আমি কোনো দিন কোনো কাজিনের ছবি তোমাকে পাঠিয়েছি?
প্রেমিক: না, পাঠাওনি। কিন্তু এটা কার ছবি?
প্রেমিকা: ন্যাকা, যেন কিছুই বোঝে না। এটা হচ্ছে ড্রেসের ছবি। কিনব কি না, তোমার সাজেশনের জন্য পাঠালাম।
প্রেমিক: ও, আগে বলবা তো!
 সত্যজিৎ বিশ্বাস