উল্টো পথের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো পথে গাড়ি চলছে। এ নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনাও হলো বেশ। যাঁরা উল্টো পথে গাড়ি চালাচ্ছেন, তাঁদের জন্য বিখ্যাত সাহিত্যিকদের কিছু কবিতা অন্যভাবে লেখা হলো। গ্রন্থনা ও আঁকা: আবদুল্লাহ মামুর


রবীন্দ্রনাথ
ঠাকুর

যখন চলবে না আর জ্যামের মাঝে আমার গাড়ি,

তখন উল্টো পথে চালিয়ে দাও তাড়াতাড়ি।

কাজীনজরুলইসলাম

চল চল চল

সোজা পথ আজ পুরো অচল,

যানজটে আজ করছে ভয়,

কমাব সময়ের যত অপচয়,

তাই ট্যাক্সি ক্যাব আর প্রাইভেট কার,

উল্টো পথে চল,

চল চল চল।

সুফিয়াকামাল

আজিকার যুগে ওরা যখন ভুগছে জ্যামে মেলা,

আমাদের যুগে আমরা তখন উল্টো পথে খেলেছি রেসিং খেলা।

মাইকেলমধুসূদনদত্ত

সতত হে জ্যাম তুমি পড়ো মোর মনে,

সতত উল্টো পথে চলি তোমায় ভাবি গোপনে।

উল্টো পথ

কাজী সুলতানুল আরেফিন

: উল্টো পথে চলে আইন ভাঙেন কেন?

: কই আইন ভাঙলাম? নিউটনের সূত্রকে সত্যি

প্রমাণ করলাম মাত্র।

: কীভাবে?

: ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’,

মানে প্রত্যেক মানুষেরই সমান ও বিপরীত দিকে যাওয়ার

মানসিকতা আছে!

আটা বনাম চাল

শফিকুল ইসলাম

আটা বলে খেতে রুটি

চাল বলে খেতে ভাত

কাকে ছেড়ে কাকে কিনি

দেব কিবা অজুহাত।

দাম হলে সাধমতো

কেনা যায় দিন-রাত

দাম বেশি বলে আজ

সব কিছু লস-খাত।

দোকানিরা দাম চায়

শক্ত যে মুখ-দাঁত

যারা খুব অসহায়

পুরোপুরি কুপোকাত।

কেউ কেউ সুখে আছে

আর কত সবো ঘাত

খুশিমতো দাম বাড়ে

এ মজার ধারাপাত!

ভার্চুয়াল প্রাণ

আহমেদ সজীব

ডিজঅ্যাবল হইতে চাহি না এ ভার্চুয়ালে,

ফলোয়ারের মাঝে আমি থাকিবারে চাই।

এই ফেসবুকে, এই সাদা নীলে—

ফ্রেন্ড-ফলোয়ারের মাঝে যদি স্থান পাই।

ফেবুতে প্রাণের খেলা করে হাঁসফাঁস,

বিরহ-মিলন কত হাসি অশ্রুময়,

ভার্চুয়াল প্রেম নিয়া গাঁথিয়া স্ট্যাটাস,

যদি গো রচিতে পারি অমর আলয়।

তা যদি না পারি তবে অ্যাকটিভ আছি যতকাল

তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাই,

তোমরা পড়িবে বলে সকাল-বিকাল

নব নব স্ট্যাটাসের কুসুম ফোটাই।

হাসিমুখে দিয়ো লাইক যদি লাগে ভালো,

নাহলে এ জগৎ হায় হবে বড় কালো।

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতা অবলম্বনে)

বিয়েরদাওয়াত

কুদরতী ইসলাম

পুরোনো এক বন্ধুকে নিজের বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেল একজন। বেশ কিছুদিন পার হয়েছে। একদিন হঠাৎ দুজনের দেখা। সদ্য বিয়ে করা বন্ধুটির মনে পড়ল, বন্ধুকে দাওয়াত দেওয়া হয়নি। সে ভীষণ লজ্জিত হয়ে বলল, ‘দোস্ত, কিছু মনে করিস না, নানান ঝামেলায় তোকে দাওয়াত দিতে ভুলে গেছিলাম, আমি আসলেই সরি দোস্ত।’

দাওয়াত না-পাওয়া বন্ধু অভিমানী গলায় উদাস হয়ে বলল, ‘না, না। মনে করার কী আছে দোস্ত! নিজের বাপ-মায়ের বিয়েতেই দাওয়াত পাই নাই আর তুই তো বন্ধু।’