পাঠকের অণুগল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসি আসি করে প্রায় দোরগোড়ায় হাজির ঈদ। ঈদের আনন্দ ও খুশির সঙ্গে বাড়তি মাত্রা যোগ করতেই আমাদের এই পাঠকের গল্পসংখ্যা। ঈদসংখ্যা মানেই যেন নামীদামি লেখকদের গল্প আর উপন্যাস। সেসব সাহিত্যরস আস্বাদনের সুযোগ পাঠকদের থাকছেই। সঙ্গে ঈদে পাঠকদের নিজের গল্প প্রকাশের আনন্দের খানিকটা ভাগও দিতে চাই আমরা। সে জন্যই এই ঈদ অণুগল্প-সংখ্যা। পাঠকের লেখা বিচিত্র স্বাদের এসব খুদে গল্প ঈদের আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করবে বলেই আমাদের বিশ্বাস।সেরা পাঁচ গল্পের লেখকের প্রত্যেকে পাবেন এক হাজার টাকার প্রাইজবন্ড। বিজয়ীদের ঠিকানায় দুই মাসের মধ্যে পৌঁছে যাবে পুরস্কার। কোনো কারণে পুরস্কার পৌঁছাতে বিলম্ব হলে বিজয়ী লেখক সরাসরি যোগাযোগ করুন প্রথম আলো প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। সবাইকে আগাম ঈদ মোবারক।