পাঠকের আগ্রহে ঈদ রেসিপি পাঠানোর সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-রাঁধুনী ‘পাঠকের ঈদ রেসিপি’ প্রতিযোগিতায় রেসিপি পাঠানোর সময় বাড়ল। পাঠকের আগ্রহে এখন সময় বাড়িয়ে ৯ সেপ্টেম্বর করা হয়েছে। এর আগে রেসিপি পাঠানোর সময়সীমা ছিল ৩১ আগস্ট।

ঈদুল আজহা উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড রাঁধুনীর সহযোগিতায় প্রথম আলো আয়োজন করছে পাঠকের এই রেসিপি প্রতিযোগিতা। মাংস ও মিষ্টান্ন—এই দুই বিভাগে পাঠকেরা অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়।

প্রিয় পাঠক, আপনার রেসিপি পাঠানোর সুযোগ আরও বেড়ে গেল। তাই আনন্দের এ উপলক্ষকে রাঙিয়ে তুলুন আপনার হাতের জাদুতে। পাঠিয়ে দিন মাংস বা মিষ্টান্নের যেকোনো রেসিপি। চাইলে একাধিক রেসিপিও পাঠাতে পারবেন।

পুরস্কার:
মাংস ও মিষ্টান্ন—দুই বিভাগেই রয়েছে তিনটি করে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও জুসার।

রেসিপি পাঠানোর নিয়ম:

* রান্নার উপাদান আর রান্না করার প্রণালি সুনির্দিষ্ট করে লিখতে হবে।

* রান্না করা খাবারের একটি ছবি পাঠাতে হবে। আরেকটি ছবি খাবারসহ আপনার।

* চাইলে ভিডিও পাঠানো যাবে। সময়সীমা হবে সর্বোচ্চ পাঁচ মিনিট।

* কেবল নির্বাচিত রেসিপিগুলোই প্রথম আলো অনলাইনে প্রকাশ করা হবে।

* অনলাইনে পাঠক সাড়ার ভিত্তিতে বাছাই করা হবে সেরা বিজয়ীদের।

পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বরসহ রেসিপি পাঠাতে হবে ৯ সেপ্টেম্বর, ২০১৭-এর মধ্যে।
প্রতিযোগিতায় অংশ নিতে দেখুন এই ওয়েবসাইট: http://service.prothom-alo.com/recipe