পাঠকের ঈদ : সেলফি
ডানা নেই তো কী হয়েছে, তাঁরা উড়ছেন দিব্যি দুহাত মেলেই! ছবিটি হিমালয়ের দেশ নেপালের আকাশে তোলা। মুইনুল ইসলাম, ঢাকা
পেখম মেলেছে ময়ূর। সেই মুহূর্তেই ক্লিক। আহসান নিহাল
রোদচশমা পরিবার: ঈদের দিনটাও রোদচশমার মতো খুশিতে রঙিন রাখতে চান তাঁরা।
রায়হান আহমেদ, রাজশাহী।
তারা তিনজন: সবুজ শাড়িতে মানিয়েছেও বেশ। ফাতেমা ইসলাম
এই ঈদে বেড়াতে যাবেন কোথায়? কুষ্টিয়া শিলাইদেহর কুঠিবাড়ি ঘুরে আসতে পারেন। সেটা মনে করিয়ে দিতেই যেন এই সেলফি। সৈয়দ আবদুল আজিজ, গোলাপগঞ্জ, সিলেট।
ঈদ তো ছোটদেরই। ওদের সেলফিও বলছে তাই। রিফাত মাহমুদ
ফেরিঘাটের যাত্রী। জয় সরকার, নারায়ণগঞ্জ।
ঈদের দিন সালামি তো নিতেই হবে। আগেভাগে যেন তারই মহড়া। মেহরিন সুলতানা
উল্টে দেখি পাল্টে গেছে। বাবা সায়েম রেজার কাঁধে মেয়ে সুবাইতা রেজা। ঢাকা
ঈদের দিন বিকেলে এভাবেই রিকশায় চড়ে বেড়াতে চান রাকিব ও তাঁর বন্ধুরা। রাকিব হাসান
দূর পরবাসে থাকা বাপ-বেটার সেলফি। ঈদে হয়তো দেশে আসা হচ্ছে না এবার। কিন্তু বাপ-বেটার খুশির এই ছবি আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোনায়। রাসেল মাহমুদ, দোহা, কাতার থেকে
সেলফিতে হাজির গ্রাম-বাংলার নৌকা। তানভীর আহমেদ
ভূতের বাড়িতে সেলফি! ভয়ের চেয়ে এমন রংচঙে ভূতের বাড়ি দেখে হাসি পাবে বেশি।
নাভিন ইসলাম, চট্টগ্রাম।
ঈদের দিনটা সাইকেলে চেপে যেদিক খুশি চলে যেতে চান আজিজ আর তাঁর বন্ধুরা। আজিজ, মদনমোহন কলেজ, সিলেট।
গোঁফে তা দিয়ে আরামসে পার করে দাও ঈদ। এটাই হয়তো বলতে চান তাঁরা। এম আর শাওন
বোনেরা সব একসঙ্গে হলে তবেই না ঈদটা হবে ঈদের মতো। জিনাত জোহরা
দাওয়াতের আড্ডার ফাঁকে জম্পেশ একটা সেলফি! মাহমুদুর রহমান চৌধুরী
বন্ধু সারি। সামিয়া আক্তার, ইংরেজি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।
৩য় সেরা
লঞ্চে চেপে যাঁরা ঈদে বাড়ি যাবেন, এই সেলফি তাঁদের জন্য। নাফিস ইসতিয়াক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২য় সেরা
হাসতে তাদের নেই মানা। আদুল গায়ে খুকু হাসে, খোকা হাসে ফোকলা দাঁতে। কে কত হাসতে পারে—এ যেন তারই প্রতিযোগিতা। সেলফিটি পািঠয়েছেন ইশরাত চৈতী
১ম সেরা
সুনীল সাগরের মাঝে সেলফি। ফয়সাল হাসান পাঠিয়েছেন ফিনল্যান্ড থেকে