পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

২০০২ সালে মাধ্যমিকে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, সে তখন অষ্টম শ্রেণিতে পড়ত। আমরা দুজনই সনাতন ধর্মের। মেয়েটি ২০০৪ সালে আমাকে বিয়ে করার জন্য চাপ দেয়। সে আমাকে ‘কোর্ট ম্যারেজ’ করতে বলে একদিন ৫০ টাকার স্ট্যাম্প নিয়ে আসে। স্ট্যাম্পটি ছিল ফাঁকা এবং আমি স্ট্যাম্পের নিচে সই করি। সে বলে আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়। সে এক দিন বলে আমাকে ডিভোর্স দেবে। ২০০৮ সালে একটি ৫০ টাকার স্ট্যাম্পের ফটোকপি পাঠায়, তাতে লেখা আছে, ‘আমার স্বামী যৌতুকলোভী, জুয়াখোর, মাতাল, অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখে, গাজা, মদ পান করে। আমার স্বামীর সঙ্গে থাকলে আমার জীবননাশ হতে পারে।’

এখন আমি চাকরি করি, বিয়ে করেছি অন্য একটি মেয়েকে। আমরা খুব সুখে আছি। কিন্তু আগের মেয়েটি আমাকে সব সময় ভয় দেখাচ্ছে। আমার স্ত্রীকে ছেড়ে তাকে বিয়ে করতে বলে। তাকে বিয়ে না করলে আমার অফিসে সবকিছু বলে দেব এবং আমার স্ত্রীকে সবকিছু দেখাবে। উল্লেখ্য, তার সঙ্গে বিয়ে ও ডিভোর্সের দুটি স্ট্যাম্পের মোকাম সিলেট নোটারি পাবলিকের কার্যালয়। এফিডে​বিট লেখা আছে।

আমার প্রশ্ন, হিন্দু আইন মতে এই কোর্ট ম্যারেজ কি কার্যকর হয়েছিল। সে যদি আমার নামে মামলা করে তাহলে আমার কী ধরনের ক্ষতি হবে।

রনি মহন্ত

ঢাকা।

আইন অনুযায়ী এফিডেবিটের মাধ্যমে বিবাহ নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। চিঠির তথ্য অনুযায়ী এফিডেবিটের মাধ্যমে বিয়ে বাতিল করা হয়েছে। সুতরাং বিবাহটি অকার্যকর এবং আপনার কোনো ক্ষতির আশঙ্কা নেই।