পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
আমি মুসলিম। সনাতনধর্মের একটি মেয়েকে ছয় বছর ধরে ভালোবাসি। মেয়েটিও আমাকে অনেক ভালোভাসে। আমরা বিয়ে করতে চাই, তবে কেউ ধর্ম পরিবর্তন করতে রাজি নই। আমাদের দুজনের বয়সই ২৬ বছর। দুজনেই চাকরি করছি। কোন আইনের ভিত্তিতে আমরা বিয়ে করতে পারি?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

 সাধারণভাবে একজন মুসলিম পুরুষ ও হিন্দু নারীর মুসলিম আইনে বিবাহ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে আপনারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। এই আইনের আওতায় আপনারা বৈধভাবে বিয়ে করতে পারেন। ভবিষ্যতে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে আপনাদের উত্তরাধিকার আইন, ১৬২৫ অনুসরণ করতে হবে।

আমাদের বিবাহিত জীবন ৪৫ বছরের। ছেলেমেয়ে সবাই প্রাপ্তবয়স্ক, বিবাহিত। কিছুদিন আগে আমার স্বামী গোপনে একটি বিয়ে করেন। আমি এ জন্য কোনো মামলা করিনি তাঁর বিরুদ্ধে। এখন আমার স্বামী সেই স্ত্রীকে তালাক দিতে চান। কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না, আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 আপনার স্বামী তালাকের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাঁর দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পারেন। তবে আইন অনুযায়ী দ্বিতীয় স্ত্রী দেনমোহর ও নির্দিষ্ট সময়ের ভরণপোষণ পাবেন।

আমাদের মা-বাবা জীবিত নেই। আমিই তাঁদের একমাত্র ছেলেসন্তান। আমার চার বোন আছেন, সবাই বিবাহিত। আমাদের সম্পত্তির পরিমাণ পৌনে দুই কাঠা (১ দশমিক ৭৫ কাঠা)। ইসলাম ধর্ম আইনে কীভাবে এই সম্পত্তি বণ্টন করার বিধান রয়েছে? ইসলামধর্মের আইনমতে, উত্তরাধিকারেরা নিজেরা আপস-মীমাংসা করলেও বোনেরা তা মানতে নারাজ, করণীয় কী?
মো. জিয়াউল হক
মিরপুর, ঢাকা।

 ইসলামী আইনে পুত্রসন্তানেরা কন্যাসন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবে। আপস-মীমাংসায় আপত্তি থাকলে আদালতে বণ্টন মামলার মাধ্যমে সম্পত্তি আপনাদের ১ দশমিক ৭৫ কাঠা জমি ছয় ভাগ করা হলে সেই ছয় ভাগের দুই ভাগ আপনার প্রাপ্য, বাকি চার ভাগ আপনার বোনেরা পাবেন।

সম্প্রতি আমার এক আত্মীয়ার বিয়ে হয়েছে। বর আগে এক বিয়ে করেছিলেন। মেয়ে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাওয়ায় বরের অভিভাবকেরা তাঁকে বিয়ে করিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর স্বামীকে নেওয়ার জন্য মেয়েটি তেমন কোনো চেষ্টা করেনি। মেয়েটি দু-একবার বাংলাদেশে এলেও তার স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক না করে এড়িয়ে যায়। এখন সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। শোনা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সে আরেক ব্যক্তিকে বিয়ে করে সংসার করছে। এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রথম স্বামী ও তাঁর পরিবারের কাছে নেই। হাল ছেড়ে দিয়ে তিনি আলাদা হওয়ার জন্য (যেহেতু হিন্দু আইনে বিবাহবিচ্ছেদ নেই) মেয়েটিকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন, মেয়ে তা গ্রহণ করেনি বা জবাব দেয়নি। এদিকে মেয়ের বাবা হুমকি দিচ্ছেন, ছেলে আবার বিয়ে করলেও তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

 হিন্দু আইনে তালাক বা বিবাহবিচ্ছেদের কোনো বিধান নেই। এই আইনে একজন পুরুষ আবার বিয়ে করতে পারেন।
সে ক্ষেত্রে প্রথম স্ত্রীকে তাঁর স্বামীর ভরণপোষণ দিতে হবে। এ ছাড়া হিন্দু আইনে একজন নারীর দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য নয়। তবে তিনি আলাদা থাকার অধিকার রাখেন।