পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

আমি ব্যবসায়ী, আমার স্ত্রী সরকারি কর্মকর্তা। মুসলিম। আমার স্ত্রীর বড় ভাইয়ের প্রথম স্ত্রীর (তালাকপ্রাপ্ত) আট বছর বয়সী মেয়েকে আমরা দত্তক হিসেবে নিতে চাই। মেয়েটি অবশ্য এখন আমাদের সঙ্গেই থাকে। দত্তক সন্তানের মা-বাবার নাম কি আমাদের নামে করতে পারি? সে কি সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে? ভবিষ্যতে সে কোনো সামাজিক কিংবা আইনগত সমস্যার সম্মুখীন হবে কি না? আমরা কীভাবে তাকে আমাদের সন্তানের মতো আমাদের সঙ্গে রাখতে পারি? মেয়েটির মা ও বাবার সম্মতি আছে।

ওয়াহিদুজ্জামান

l মুসলিম আইনে দত্তক বা অ্যাডপ্টশনের কোনো বিধান নেই। সুতরাং, আইনগতভাবে আপনার দত্তক নেওয়ার সুযোগ নেই। তবে আপনাদের জীবদ্দশায় আপনারা আপনাদের সম্পত্তি মেয়েটিকে হস্তান্তর করতে পারেন।

আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু দুজনের পরিবারই রাজি নয়। তাই আমরা দুজন-দুজনকে কলমা পড়িয়ে বিয়ে করেছি, বিয়ের সময় কোনো সাক্ষী ছিল না। শুধু আমরা দুজন দুজনকে পড়িয়েছি। আমরা এখন স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছি। আমাদের বিয়ে কি বৈধ হবে? ইসলামই বা কি বলে। অনুগ্রহ করে জানাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক

l মুসলিম আইন অনুযায়ী বিবাহ একটি দেওয়ানি চুক্তি। দুইজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতির মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। পরবর্তী সময়ে মুসলিম পারিবারিক অধ্যাদেশ, ১৯৬১ এবং বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন ১৯৭৪-এর আওতায় বিবাহ রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা প্রণয়ন করা হয়। সুতরাং নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে আপনাদের বিবাহটি রেজিস্ট্রেশন করা বাঞ্ছনীয়।