পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যাটি লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমার বিয়ে হয় ২০০৭ সালে। আমার দুই বছরের একটি সন্তান আছে। বিয়ের আগে জানতাম, আমার স্বামী একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। কিন্তু আসলে তিনি চাকরি করতেন না। বিয়ের কিছু দিন পর তিনি ব্যবসা করতে শুরু করেন। তাঁর ব্যবসার জন্য আমি পর্যায়ক্রমে তাঁকে এক লাখের বেশি টাকা দিই। কিন্তু ক্রমে তিনি আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন এবং আরও টাকা দাবি করেন। ইতিমধ্যে আমি জানতে পারি, তিনি মাদকাসক্ত এবং এ জন্য কিছুদিন জেলও খেটেছিলেন। এখনো তিনি জামিনে থেকে মাদক মামলায় লড়ছেন, যার প্রমাণপত্র আমার কাছে আছে। একজন মাদকাসক্তের সঙ্গে বসবাস সম্ভব নয় বলে আমি তাঁর কাছ থেকে মুক্ত হতে চাই। নুসরাত জাহানশেরপুর। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, তালাক-ই-তাওফিজ ও তালাকের অর্পিত ক্ষমতাপ্রাপ্ত স্ত্রী স্বামীকে তালাক প্রদান করার অধিকারী। এ ছাড়া দেনমোহরের অর্থও আপনার প্রাপ্য। মা হিসেবে ছেলেটিকে আপনি সাত বছর পর্যন্ত আপনার কাছে রাখতে পারবেন। পরবর্তী সময়ে সন্তানের সার্বিক কল্যাণের জন্য আপনি তাকে আপনার কাছে রাখার জন্য আদালতে আবেদন করতে পারেন। অর্থ ফেরত পাওয়ার জন্য অর্থ মামলা করা প্রয়োজন। আট বছর আগে আমার বিয়ে হয়। আমার পাঁচ বছরের একটি সন্তান আছে। কয়েক দিন আগে আমার স্বামী ১৬ বছরের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই মেয়েকে তিনি বিয়ে করেছেন কি না, জানি না। ওই মেয়ের বাবা আমার স্বামীকে অভিযুক্ত করে থানায় অপহরণের মামলা করেছেন। আমার স্বামী পলাতক। লোকমুখে শুনতে পাচ্ছি, আমাকে নাকি তিনি তালাক দিয়েছেন। কিন্তু আমি তালাকের নোটিশ পাইনি। এ ব্যাপারে কোথায় খোঁজ নিয়ে জানতে পারব। আমাকে যদি তিনি তালাক দিয়ে থাকেন বা না-ও দিয়ে থাকে, তাহলে আমি কী ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করব?সালমা বেগমসারিয়াকান্দি, বগুড়া মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, একজন স্বামী তালাক প্রদানের জন্য সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানকে লিখিত নোটিশ দিয়ে একটি অনুলিপি স্ত্রীকে সরবরাহ করবেন। চেয়ারম্যান ওই নোটিশ পাওয়ার ৯০ দিন পর তালাকটি কার্যকর হয়। আপনি যেহেতু কোনো নোটিশ পাননি, তাই সংশ্লিষ্ট সিটি করপোরেশন, মিউনিসিপ্যালিটিতে তালাকের নোটিশের ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমার দাদা দুটি বিয়ে করেন। আমার বাবা প্রথম পক্ষের সন্তান। সৎ দাদির চার ছেলে ও এক মেয়ে। তাঁরাই আমার দাদার সম্পত্তি দেখাশোনা করেন। কিন্তু তাঁরা আমার বাবাকে তাঁর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান। আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। তাঁরা সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। বাবাকেও ধরে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। নিরাপত্তার জন্য আমাদের আইনি কী ব্যবস্থা নিলে ভালো হয়?নাম প্রকাশে অনিচ্ছুকগাজীপুর আপনি ভয়ভীতি ও হুমকির তথ্য দিয়ে আপনার নিটকস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। তা ছাড়া ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা যেতে পারে। সে ক্ষেত্রে হাকিম আদালত নির্দিষ্ট বন্ড দাখিলের আদেশ দিতে পারেন।