পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমি সরকারি চাকরি করি। ২০০২ সালে বিয়ে করি। ২০০৩ সালে স্ত্রী চাকরি পায়। একটি সন্তান আমাদের। দুজনেই বেশ সুখী ছিলাম। কিন্তু স্ত্রী চাকরি পাওয়ার পর থেকে সাংসারিক ঝামেলা বেড়েই চলছিল। কখনো ওর কাছে টাকা-পয়সা চাইনি। স্ত্রীর চাহিদার ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিলাম। একদিন হঠাৎ সে বাসার আলমারি থেকে কিছু টাকা নিয়ে যায়। সে কথা তার পরিবারে জানাই। সে এটি ভালোভাবে নেয়নি। পরদিন আমাকে বাড়িতেও ঢুকতে দেয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। এক মাস পর আমি আইনজীবীর মাধ্যমে তাকে তালাক দিই। এর ১৫ দিন পর সে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। বর্তমানে মামলাটি হাইকোর্টে স্থগিত অবস্থায় আছে। পরে সে ২০ লাখ টাকা দাবি করে পারিবারিক আদালতে মামলা করে। আদালত এক লাখ ৩০ হাজার টাকা দিতে ঘোষণা করেন। ইতিমধ্যে ৩০ হাজার টাকা দিয়েছি। দ্বিতীয় বিয়ে করেছি বলে আবার মামলা করে, যা খারিজ হয়ে যায়। বাসার সব মালামাল সে নিয়ে যায়। হাইকোর্টে পারিবারিক মামলার সব কাগজপত্র পাঠিয়েছি, এখনো আমার চাকরিতে কোনো রকম প্রভাব পড়েনি। ছেলে মায়ের কাছে আছে। আমি দেখতে পারি না। ছেলের বয়স সাত পেরিয়ে গেছে। আমি কন্যাসন্তানের বাবা হয়েছি। তার পরও ছেলেটির জন্য প্রাণ কাঁদে। এখন মামলা ও সন্তানের কী ব্যবস্থা হতে পারে? মনোয়ার হোসেনচট্টগ্রাম মুসলিম আইনে বাবা হচ্ছেন সন্তানের আইনানুগ অভিভাবক এবং মা হচ্ছেন সন্তানের হেফাজতকারী। একজন মা ছেলেসন্তানকে তার সাত বছর বয়স পর্যন্ত লালন-পালন করতে পারেন। পরবর্তী অভিভাবকত্ব পাওয়ার ব্যাপারে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে সন্তানের কল্যাণ। চিঠির তথ্য অনুযায়ী যেহেতু আপনি দ্বিতীয় বিবাহ করেছেন, সেহেতু শিশুটির তার মায়ের কাছে থাকাই বাঞ্ছনীয়। আপনি সন্তানকে দেখার জন্য আবেদন করতে পারেন। মামলার ক্ষেত্রে আপনার উচিত সেগুগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা। আমার বয়স ২৪। আমি ও আমার স্বামী একই অফিসে কাজ করি। প্রেম করে আমাদের বিয়ে হয়েছে। দাম্পত্যজীবনের ১১ বছর চলছে। বিয়ের পর দুই বছর ভালো ছিলাম। তার পর থেকেই স্বামী আমাকে সন্দেহ করে, আমার বেতন থেকে নাকি আমার বাবা-মাকে টাকা দিই। আমাকে প্রায়ই গালাগালি, মারধর করে। সংসারে ঝগড়া লেগেই আছে। এসব সহ্য করতে না পেরে আমি আমার বাবার বাড়ি চলে যাই। কিন্তু সংসার ও সন্তানের কথা ভেবে আবার ফিরে আসি স্বামীর ঘরে। আমার সন্তানের বয়স সাড়ে তিন বছর। তাকে দেখাশোনার জন্য আমার শাশুড়িকে আনা হয়। কিন্তু তিনিও আমার স্বামীকে উসকানি দেন। কিছুদিন যাওয়ার পর আবার সেই একই ব্যবহার দেখি। আমার বাবার বাড়িতে আমাকে যেতে বারণ করে। যোগাযোগ করতে দেয় না। এখন শুনছি, সে নাকি আমার নামে উকিল নোটিশ পাঠাবে এবং আমার সন্তানকে সে নিয়ে যাবে। তার কথা, সংসার করতে চাইলে বাবা-মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সে যা বলবে, তাই করতে হবে। আবার এ-ও অভিযোগ করে, আমি নাকি তার ঘর থেকে টাকা-পয়সা, গয়না নিয়ে এসেছি। এসব কথা সবটাই মিথ্যা। বরং সে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে। বিয়ে হওয়ার পর বাবা নগদ ২০ হাজার টাকা ও এক ভরি সোনা দেন। এখন কাবিনের ৫০ হাজার টাকা কী করে পাব? আমি যদি তার সংসার না করি, তাহলে কি সে সন্তানকে পাবে? আর সে যদি আমার বিরুদ্ধে কিছু করে, সে ক্ষেত্রে আমিই বা কী করতে পারি?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক আপনার স্বামী যদি আপনাকে তালাক দিতে চান, সে ক্ষেত্রে আইনগভাবে তা প্রতিরোধ করার বিধান নেই। পারিবারিক সম্পর্কোন্নয়ন ও ব্যক্তিগত আপসের মাধ্যমে আপনি বৈবাহিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে পারেন। এ ছাড়া আপনি মুসলিম পারিবারিক আদালতে সন্তানের ভরণপোষণ ও দেনমোহরের জন্য নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে মামলা করতে পারেন। আইন অনুযায়ী আপনার কন্যাসন্তানের বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। পরে তার অভিভাবক নিয়োগের বেলায় মূল বিবেচ্য বিষয় হবে তার কল্যাণ। আমি কিছুদিন আগে অভিভাবকের অসম্মতিতে বিয়ে করেছি। বিয়ের আগে ছেলের পরিবারের সবার সম্মতি ছিল। আমার বাড়ির কেউ রাজি ছিল না। আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা চলছিল। এ জন্য আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে মেনে নিতে চাইছে না। শুনেছি, অন্য জায়গায় অনেক টাকা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দেবে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক হুমকি দিচ্ছে, যাতে আমি আমার স্বামীকে তালাক দিয়ে দিই। এখন আমি আমার বাবার বাড়িতে আছি। আমি তালাক দেব না, এ কথা তাদের জানিয়ে দিই। তারপর আমার শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমাকে আমার স্বামীর এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে আমাকে আটকে অনেক মারধর করে এবং তালাকনামায় সই দিতে বলে। কিন্তু আমি সই করিনি। এরপর তারা আমাকে অনেক মারধর করে এবং একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমার স্বামীর বন্ধু আমাকে গাড়িতে উঠিয়ে দেয়। এখন তারা বলছে, আমাকে তালাক দিয়ে দেবে। উকিল নাকি এমনভাবে মামলা সাজাবে যে আমি আইনের সহযোগিতা নিয়েও কিছুই করতে পারব না। এদিকে আমার বাবা-মা এ ব্যাপারে কোনো সাহায্য করছেন না। এখন আমি কী করতে পারি?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক স্বামী-স্ত্রী যদি নিজেদের সম্মতিতে বিয়ে করে থাকেন, সেখানে শুধু আপনারাই স্বইচ্ছায় আবার বিবাহবিচ্ছেদ ঘটাতে পারেন। মুসলিম আইনে বিবাহবিচ্ছেদ বা তালাকের নির্দিষ্ট নিয়ম আছে। আপনার শ্বশুরের হুমকির তথ্য দিয়ে আপনি থানায় সাধারণ ডায়েরি করতে পারেন।  ২০০৬ সালে আমার এক আত্মীয়কে তিন লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য। সে বলেছিল আমাকে কিছু লাভ দেবে। কিন্তু সে লাভের টাকা দেওয়া দূরের কথা, আসল টাকাই দিচ্ছে না। কীভাবে আমি আমার টাকা পাব? টাকা দেওয়ার কোনো প্রমাণপত্র আমার কাছে নেই। সে শুধু আমাকে ঘোরাচ্ছে টাকা দেওয়ার কথা বলে। কীভাবে আমার টাকা পেতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুকউত্তরা, ঢাকা আপনি আপনার টাকা ফেরত পাওয়ার জন্য উপযুক্ত দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে পারেন। আপনি যে প্রতারণার শিকার হয়েছেন, সেই প্রতারণার অপরাধের জন্য আত্মীয়র বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করতে পারেন। একজন ব্যবসায়ীর দুই মেয়ে। কোনো ছেলেসন্তান নেই। পরিবারের সঙ্গে সমস্যা হওয়ার কারণে অনেক আগে থেকেই দেশের বাড়ি ছেড়ে তিনি স্ত্রী-সন্তানসহ আলাদা থাকেন। তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির সবার সম্পর্ক ভালো, কিন্তু নিজের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো নয়। তাঁর যা সম্পদ, সবই শ্বশুরবাড়ির আশপাশে। দেখাশোনা করেন স্ত্রীর ভাইয়েরা। এখন এই সম্পত্তিও সব স্ত্রীর নামে। কারণ তাঁর স্ত্রী বুঝিয়েছেন যে তাঁদের ছেলেসন্তান নেই, তাই তাঁর কিছু হলে সম্পত্তি পাবে ভাইয়ের ছেলেরা। আবার এটাও মনে হয় ঠিক যে তাঁর কিছু হলে সম্পত্তি পাবে শ্বশুরবাড়ির লোকেরা। এদিকে তাঁদের মেয়েরা এটা জেনে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে। বিষয়টির সঠিক আইনি পরামর্শ চাই।নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে মৃত্যুর আগে সম্পত্তি বিলিবণ্টনের ব্যবস্থাকে উইল বলে। এই আইনে উইলের ক্ষেত্রে এক-তৃতীয়াংশের সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং উইল বা ইচ্ছাপত্রের মাধ্যমে মেয়েরা পুরো সম্পত্তি পাবে না। সে ক্ষেত্রে দান অথবা সাফকবলা বিক্রির মাধ্যমে জীবদ্দশায় পুরো সম্পত্তি মেয়েদের দেওয়া সম্ভব। তবে এ ধরনের দান বা বিক্রির পরে বাবার ওই সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না। আমি ২০০৯ সালে একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করি। বিয়ে হয় একজন উকিল ও নোটারি পাবলিকের অফিসে। বিয়ের আগে সে আমাকে কথা দেয়, বিয়ের ব্যাপারটা কেউ জানবে না। যেহেতু সে শিক্ষিত, তাই ভালো একটা চাকরি করবে, যাতে আমার পরিবার তাকে মেনে নেয়। কারণ, আমি একজন সরকারি চাকরিজীবী। কিন্তু বিয়ের দুই দিন পরই তার পক্ষ থেকে বিয়ের কথা সবাইকে জানানো হয়। সে আমাকে অন্য একটি ছেলেকে নিয়ে মিথ্যা সন্দেহ করে হুমকি দিচ্ছে এবং পরিচিত সবার কাছে বাজে কথা বলে বেড়াচ্ছে। আমার পরিবার এমনিতেই তার কাছে বিয়ে দিতে রাজি নয়। তার মধ্যে ওর এই ব্যবহার দেখে আইনের আশ্রয় নিতে চাইছে। যেহেতু সে আমার সঙ্গে প্রতারণা করেছে এবং চাকরিও করছে না। সব চেয়ে বড় কথা, আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি আর তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না। আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইছে। আমিও রাজি। আমি হিন্দু ধর্মাবলম্বী। তাকে কীভাবে তালাক দিতে পারি? বিয়ের মূল কাগজ আমার কাছে, তার কাছে কোনো কপি আছে কি না, জানি না। থাকলে কি সে কোনো ক্ষতি করতে পারবে? তালাক না দিয়ে কি আমি অন্য জায়গায় বিয়ে করতে পারব? নাম প্রকাশে অনিচ্ছুকসিলেট হিন্দু আইনে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের কোনো বিধান নেই। এই আইনে বিবাহের বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। হলফনামার মাধ্যমে বিবাহ সম্পাদিত হলে পরবর্তী সময়ে আরেকটি হলফনামার মাধ্যমে আপনি তা অস্বীকার করতে পারেন। উল্লেখ্য, হিন্দু আইনে ডিভোর্সের কোনো বিধান নেই। তবে উভয় পক্ষের সম্মতিতে সেপারেশন বা পৃথক্করণের দলিল করা সম্ভব।