পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। নবম শ্রেণীতে পড়ার সময় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছি, পড়াশোনা শেষ করে বিয়ে করব। সে তখনই আমাকে একটা কাগজ দেয়। কাগজের ওপর লেখা ছিল হলফনামা। মাঝখানে আমাদের দুজনের পরিচিতি, অবশেষে দুজনের স্বাক্ষর। বিয়েসংক্রান্ত কিছু কথা লেখা ছিল। তবে আমার বয়স ১৪ থেকে বাড়িয়ে ২০ লেখা হয়েছিল, ওর প্রকৃত বয়স ২৮ থেকে কমিয়ে ২৫ লেখা হয়েছিল। আমি এখন পড়াশোনার প্রায় শেষ পর্যায়ে আছি। মা-বাবা বিয়ের জন্য বলছেন। আমি মা-বাবাকে কিছু বলতে পারছি না ভয়ে। তাঁরা এ সম্পর্ক মেনে নেবেন না। মূল কাগজটি ছেলের কাছে আছে। তার কাছে আমার কিছু ছবিও আছে। আমরা দুজনই হিন্দু ধর্মাবলম্বী। আমি যে স্বাক্ষর দিয়েছি তা আমি ছাড়া কেউ দেখেনি। আবার তার স্বাক্ষর দেওয়াও আমি দেখিনি। আমার প্রশ্ন, ওই হলফনামায় স্বাক্ষর দেওয়ার মাধ্যমে কি আমার বিয়ে হয়েছে? ভবিষ্যতে কি এ কাগজ দিয়ে সে আমাকে আইনি সমস্যায় ফেলতে পারবে? স্বাক্ষর দেওয়ার মাধ্যমে বিয়ে হয়ে থাকলে আমার আইনি কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? আর বিয়ে না হয়ে থাকলে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব। উল্লেখ্য, আমি ছেলেটার সঙ্গে সংসার করতে চাচ্ছি না।নাম প্রকাশে অনিচ্ছুক হলফনামার মাধ্যমে বিয়ের কোনো বিধান হিন্দু আইনে নেই। হিন্দু আইনে বিয়ের ক্ষেত্রে বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। সুতরাং হলফনামার মাধ্যমে বিয়ের আইনগত কোনো ভিত্তি নেই। আমি স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছি। দুই বছর আগে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। তার শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে কম ছিল। তার ধারণা ছিল, আমার পরিবার থেকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে না। একদিন সে আমাকে গোপনে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু আমি তাতে রাজি হইনি। তার পর থেকে সে আমাকে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। তার পরও আমি রাজি হইনি, একদিন কলেজে যাওয়ার পথে সে তার বন্ধুদের দিয়ে আমাকে জোর করে উঠিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আমাকে আটকে রেখে একটা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর দিতে বলে। আমি রাজি হইনি। তখন সে বলল, আমি যদি রাজি না হই, তাহলে সে আমার সঙ্গে অশ্লীল আচরণ করবে। আমি আমার সম্মান বাঁচানোর জন্য ওই স্ট্যাম্প পেপারে স্বাক্ষর দিই। কিন্তু আমি সব সময় যেভাবে স্বাক্ষর দিই, সেভাবে না দিয়ে একটু অন্যভাবে দিই। তারপর সে আমাকে ছেড়ে দেয়। আমিও কাউকে এ বিষয়ে কিছু বলিনি। এ ঘটনা ঘটার পর থেকে তার সঙ্গে আমি আর যোগাযোগ রাখিনি। একদিন তার এক বন্ধু কলেজে আমার সঙ্গে দেখা করতে এল এবং আমাকে ওই স্ট্যাম্প পেপারের ফটোকপি দেখাল, যাতে লেখা ছিল, সে আর আমি বিয়ে করেছি। ওই পেপারের কিছু কিছু জায়গায় আমার স্বাক্ষর নকল করে সে স্বাক্ষর দিয়েছে এবং ওই পেপারে আমার যে জন্মতারিখ সে দিয়েছে, তাও ভুল। এখন সে ওই স্ট্যাম্প পেপার দেখিয়ে চারদিকে গুজব ছড়াচ্ছে যে তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। কিন্তু এটা সত্য কথা নয়। আমার বাবা এখন অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছেন এবং তাতে আমারও মত আছে। এখন আমার প্রশ্ন হলো, সে কি আইনগতভাবে ওই কাগজ দেখিয়ে আমার বিয়েতে কোনো বাধা সৃষ্টি করতে পারবে? যদি করে তাহলে আমার করণীয় কী?নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে বিয়ে একটি দেওয়ানি চুক্তি। শরিয়তমতে, মুসলিম বিয়ে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সম্মুখে বিয়ে সম্পন্ন করতে হয়। এ ছাড়া বর্তমান আইনে বিয়ে নিবন্ধন করারও বিধান আছে। এ ধরনের বিয়ে ছাড়া শুধু হলফনামার মাধ্যমে বিয়ে কোনো বৈধ বিয়ে নয়। এ ধরনের হলফনামা বিয়ের মূল সাক্ষ্য হবে না। বৈবাহিক সম্পর্কের বিরোধের ক্ষেত্রে হলফনামার মতো সাক্ষ্য সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহূত হতে পারে। সুতরাং স্ট্যাম্প পেপারের মাধ্যমে কোনো বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয় না। আইনগতভাবে এই স্ট্যাম্প পেপারের কোনো মূল্য নেই। আমার দাদারা দুই ভাই চার বোন। আমার দাদার প্রাপ্ত সম্পত্তি ৩০ বিঘা। আমার দাদার কোনো ছেলেসন্তান নেই। একটি মাত্র মেয়ে। আমার দাদা চান, তাঁর সব সম্পত্তি ইসলামি শরিয়ত মোতাবেক সুষ্ঠুভাবে বণ্টন করে দিতে। প্রশ্ন হচ্ছে, তাঁর মেয়ে কতটুকু পাবে এবং তার ভাই ও বোনেরা কতটুকু পাবে?দাদার দুই বোন মারা গেছেন। তাঁদের ছেলেমেয়েরা কি দাদার সম্পত্তির ভাগ পাবেন?কবিররাজশাহী। মুসলিম আইন অনুযায়ী আপনার দাদার মেয়ে দাদার সম্পত্তির অর্ধেক পাবেন। অর্থাৎ ৩০ বিঘার মধ্যে ১৫ বিঘা সম্পত্তি আপনার দাদার মেয়ের প্রাপ্য। বাকি ১৫ বিঘার অর্ধেক পাবেন আপনার দাদার দুই ভাই এবং বাকি অর্ধেক পাবেন চার বোন। যে দুই বোন মারা গেছেন তাঁদের প্রাপ্য অংশে তাঁদের ছেলেমেয়েরা হকদার হবেন। ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে মেয়েটির সঙ্গে আমার পরিচয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে যায় মুঠোফোনে। তার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার বাসার কাছে গেলেও সে নানা অজুহাতে দেখা করেনি। সম্পর্ক চলাকালে সে আমার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোনসেট, দুই ভরি ওজনের সোনার হার এবং অন্যান্য উপহারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল আদায় করে, যা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। বিয়ের দিনও ঠিক হয়ে যায়। কিন্তু গত দুই মাস ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোন করলে ধরে না। বুঝেছি, প্রতারণার শিকার হয়েছি। ইচ্ছে হয় প্রতিশোধ নিই। এখন কী করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম। চিঠির তথ্য অনুযায়ী আপনি প্রতারণার শিকার হয়েছেন। তবে আইনকে নিজের হাতে তুলে নিলে আপনি অপরাধী হবেন। আপনি মেয়েটির বিরুদ্ধে দণ্ডবিধির আওতায় মামলা করতে পারেন। সে ক্ষেত্রে প্রতারণার অপরাধে মেয়েটির শাস্তি হতে পারে। আমার বয়স ২৩। দুই বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামীর সঙ্গে তার ভাবির অবৈধ সম্পর্কের ব্যাপারটা জানতে পারি। স্বামীর সঙ্গে এ নিয়ে অনেকবার ঝগড়া হয়। আমাকে বেশ কয়েকবার মারধরও করে। এসব সইতে না পেরে আমি বাবার বাড়ি চলে আসি। এখান থেকে আমি তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। মামলা চলাকালে তাকে আমি তালাক দিই। এরপর আমার দেনমোহরের জন্য পারিবারিক আদালতে একটি মামলা করি। আমার প্রশ্ন হলো, আমি তালাক দেওয়ার কারণে মামলায় কোনো সমস্যা হবে কি না। আর আমি যদি এখন বিয়ে করি, তাহলে আইনসম্মতভাবে দেনমোহরের টাকা এবং নির্যাতনের সুবিচার পাব কি না।নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম। নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় বৈবাহিক সম্পর্ক থাকাকালে স্বামী কর্তৃক স্ত্রীকে শারীরিক নির্যাতনের অপরাধে শাস্তির বিধান রয়েছে। তালাকের পরে এ ধরনের মামলায় অগ্রসর হতে কোনো বাধা নেই। দেনমোহর স্বামীর কাছে আপনার পাওনা, সুতরাং দেনমোহরের জন্য আলাদা মামলা করতে কোনো অসুবিধা নেই। আমার বয়স ২৯ বছর। প্রায় তিন বছর আগে পরিবারের অমতে কোর্টে গিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের কিছুদিন পর বিভিন্ন কারণে আমার পরিবারের সদস্যরা চায়নি, আমি আমার সংসার করি। সব সময় তারা বলত, আমি যেন আমার স্বামীকে তালাক দিয়ে দিই। বাবার বাড়ি এলে আমাকে স্বামীর বাড়ি যেতে মানা করত। তারা মনে করত, আমাদের সঙ্গে আমার স্বামীর পরিবারের আভিজাত্যের বিরাট অমিল। আসলে আমার স্বামীকেই তারা পছন্দ করত না। একসময় আমিও পরিবারের কথায় আমার স্বামীকে তালাক দিই। এখন আমি বুঝতে পারছি, ভুল করেছি। আমার আত্মীয়রা এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। আমি টিউশনি করে আমার খরচ চালাই। এখন আমি আমার স্বামীর সংসারে পুনরায় ফিরে যেতে চাই। আমার স্বামীরও সমর্থন আছে। কিন্তু আমাদের দুই পরিবারের কোনো সম্মতি নেই। আমরা কি এখন কোর্টে গিয়ে নিজেরাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারব?নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম শরিয়ত অনুযায়ী আগে তালাকপ্রাপ্ত স্বামীর সঙ্গে পুনরায় বিবাহের ক্ষেত্রে মধ্যবর্তী বিয়ে বা হিল্লা বিয়ের বিধান ছিল। ১৯৬১ সালে এ ধরনের বিয়ে বাতিল করা হয়। সুতরাং আপনার প্রাক্তন স্বামীকে আবার বিয়ে করতে আপনার কোনো বাধা নেই।