পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ১৯৯৮ সালে যখন আমি মাধ্যমিক পর্যায়ের ছাত্রী ছিলাম, তখন একটি ছেলে আমার মা-বাবাকে বুঝিয়ে আমাকে বিয়ে করে। পরে দেখি সে দুশ্চরিত্রের লোক। এক বছরের মধ্যেই আমাদের তালাক হয়ে যায়। আমি পড়াশোনা চালিয়ে যাই এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। স্নাতক পরীক্ষা দেওয়ার পর পরিবারিকভাবে অন্য একটি ছেলের সঙ্গে আমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামী এসে দ্বিতীয় স্বামীকে অনেক মন্ত্রণা দিতে থাকে। দ্বিতীয় স্বামীর কিন্তু শারীরিক সমস্যাও ছিল। এ জন্য সেও আমাকে আর বিশ্বাস করতে পারেনি, আবারও তালাক হয়ে যায়।আমি এখন ঢাকায় চাকরি করি। আমার মনে হয়, আমি আবারও বিয়ে করলে প্রথম স্বামী দ্বিতীয় স্বামীকে নিয়ে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। প্রথম স্বামীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ধরনের আইনি ব্যবস্থা নিইনি। দেনমোহরের ৬০ হাজার টাকাও নিইনি।এখন আমার প্রশ্ন, প্রথম স্বামীর বিরুদ্ধে আমি কী ব্যবস্থা নিতে পারি এবং দেনমোহরের এই ৬০ হাজার টাকা উদ্ধার করা কি সম্ভব? বিয়ে এবং তালাক সবই কাজি অফিসে লিখিত দলিলের মাধ্যমে হয়, যেখানে আমার সই ছিল।নাম প্রকাশে অনিচ্ছুকযশোর প্রথমত, দেনমোহরের অর্থের জন্য আপনি মুসলিম পারিবারিক আদালতে মামলা করতে পারেন। সে ক্ষেত্রে দেনমোহর ও তিন মাসের ভরণ-পোষণের অর্থ আপনার পাওনা। বিয়ে ভেঙে দেওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমরা তিন বোন। আমার কোনো ভাই নেই। বাবা কিছুদিন পর চাকরি থেকে অবসর নেবেন। আমার বাবার দুই ভাই ও দুই বোন। আমার দাদি এখনও বেঁচে আছেন। আমার চাচা, ফুফু ও দাদি বাবার পেনশনের টাকার অংশীদার হতে চান।প্রশ্ন হচ্ছে, তাঁরা আইনগতভাবে কি এই টাকার অংশীদার হবেন? পেনশনের পুরো টাকা কি আমাদের তিন বোনের প্রাপ্য? আমার বাবা যদি নিজ ইচ্ছায় এই টাকা থেকে কিছু তাঁদের দিয়ে দেন, তবে আইনগতভাবে আমাদের, মানে তিন বোনের ও আমার মায়ের করণীয় কী?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার বাবার নমিনিরা পেনশনের টাকা পাবেন। কোনো নমিনি না থাকলে মুসলিম আইন অনুযায়ী উক্ত অর্থের তিন ভাগের দুই ভাগ পাবেন।এ ছাড়া আপনার বাবা নিজ ইচ্ছায় আত্মীয়দের কিছু টাকা দিলে আপনাদের করণীয় কিছু নেই। এখানে উল্লেখ্য, আপনার বাবার মা ও ভাইবোনেরাও উক্ত অর্থের অংশ পাবেন।  আমার বয়স ২২ বছর। আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। যার সঙ্গে সম্পর্ক, সে আমার দূরসম্পর্কের আত্মীয়। সম্পর্ক শুরু হয় ২০০৯ সালে। কিছুদিনের মধ্যে তা জানাজানি হয়ে যায়। তখনই বুঝতে পারি, আমার পরিবার কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। ওর বাড়ি থেকে বিয়ের চাপ আসতে থাকে। তাই আমরা দুজনে লুকিয়ে বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে হয় ২০১০ সালের সেপ্টেম্বর মাসে একটা কাজি অফিসে। কাজি আমাদের ৫০ টাকার দুটি স্ট্যাম্পে দুজনের সই করিয়ে এবং সই দিয়ে দেন। স্ট্যাম্পে কোর্টের সিল দেওয়া ও লেখা ছিল। কিন্তু কোনো কাবিননামা দেননি। কাগজ দুটি আমি ওর কাছে রেখে দিই। বিয়ের এক দিন পরেই জানাজানি হয়ে যায় এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি ওদের বাসায় ওকে রেখে আসি এবং বলে আসি, কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। এর চার-পাঁচ মাস পরে ওদের বাড়ি থেকে আমাকে চাপ দেয়, ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। আমি কোনো কাজ করি না, তাই ওকে ওখানেই থাকতে বলি। কিন্তু ও রাজি হচ্ছে না বরং ওর কাছে যে কাগজ আছে, ওটা দিয়ে আমাকে মামলা করার হুমকি দিচ্ছে। আমার বাড়ি থেকে মামলার কথা শুনে আমাকে বলেছে, মামলা করলে ওকে তালাক দিতে হবে।তারা যদি মামলা করে, তাহলে কি আমি মামলা চলাকালীন ওকে তালাক দিতে পারব?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার বিয়েটি মুসলিম শরিয়ত মোতাবেক হয়েছিল কি না, তা চিঠিতে স্পষ্ট নয়। স্ট্যাম্প পেপারের মাধ্যমে বিয়ের কোনো বিধান মুসলিম শরিয়তে নেই। সাধারণত বিয়ে সম্পন্ন হতে হলে সাক্ষী ও কাবিননামার প্রয়োজন। যেহেতু এ ধরনের বিয়ে আইনের দৃষ্টিতে বৈধ বিয়ে নয়, সেহেতু তালাকের কোনো প্রয়োজন নেই। স্বামী ও দুই মেয়ে নিয়ে আমার পরিবার। আমি একটি ফ্ল্যাট কিনে বসবাস করছি এবং আমার কিছু ‘পরিবার সঞ্চয়পত্র’ আছে। আমার অবর্তমানে ফ্ল্যাটের মালিকানা দুই মেয়েকে দিয়ে যেতে চাই। সে ক্ষেত্রে উইল করতে পারব কি? সঞ্চয়পত্রে নমিনি ছাড়া আর কেউ বৈধ মালিকানা দাবি করতে পারে কি?সালেহা আহমেদআজিমপুর, ঢাকা মুসলিম আইনে উইল করার ক্ষেত্রে বিভিন্ন বাধানিষেধ আছে। আপনি রেজিস্টার্ড দানপত্রের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা মেয়েদের কাছে হস্তান্তর করতে পারেন। নমিনি ছাড়া অন্য কেউ সঞ্চয়পত্র দাবি করতে পারে না। তবে হস্তান্তরের পর ওই ফ্ল্যাটে আপনাদের কোনো দাবি থাকবে না। আমার বাবার নামে ঢাকা ক্যান্টনমেন্টের কাছে সাড়ে চার শতাংশ জমি ছিল। তাঁরা দুই ভাই। বাবার ওই জমি বুঝিয়ে-শুনিয়ে বড় চাচা নিজের নামে মুখে মুখে নিয়ে নেন। জমির দাম ছিল দুই লাখ টাকা (১৯৭৮ সাল)। আমার বাবা ছিলেন সবার ছোট; এতিম ও অবুঝ। বাবা স্বেচ্ছায় তাঁর বড় ভাইকে জমি দেননি। বড় চাচা আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে জমি নিজের নামে নিয়ে নেন। বাবা জমিটা দলিল বা লিখিতভাবে নিবন্ধন করে দেননি। বাবার বড় ভাই বেঁচে নেই। তাঁর স্ত্রী ও সন্তান আছে। প্রশ্ন হলো, ওয়ারিশ হিসেবে এর দাবিদার হয়ে আমি কি মামলা করতে পারব?তাসনিম যেহেতু আপনার বাবা লিখিত দলিলের মাধ্যমে জমি বিক্রি করেননি, সেহেতু ওই জমির মালিকানা সন্দেহজনক। ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তি আপনার। সুতরাং আদালতে মামলা করে এর মাধ্যমে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি পাবেন। আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। আমার বয়স ২৬ বছর। বিয়ে হয়েছে ২০০৯ সালে। বিয়ের ১০-১৫ দিন পরই আমার স্বামী বিদেশে চলে যান। বিয়েতে তাঁকে দেড় লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। কাবিন করা হয়েছিল দুই লাখ টাকা। তাঁদের পক্ষ থেকে গয়না বাবদ এক লাখ টাকা উশুল করা হয়েছিল। এরপর ২০১০ সালের মে মাসে বিদেশে থাকা অবস্থাতেই আমার স্বামী দুর্ঘটনায় মারা যান। তাঁরা ছয় বোন ও এক ভাই ছিলেন। বিদেশের সব টাকা তাঁর এক বোনের নামেই পাঠাতেন। বিদেশে চলে যাওয়ার পর থেকেই তিনি আমার কোনো খোঁজখবর রাখেননি। তাঁর বোনেরা সব সময় আমার সঙ্গে খারাপ আচরণ করতেন। আমার সন্তান হয়নি। এখন আইনসম্মতভাবে আমি তাঁদের পরিবারের কাছ থেকে কী পাব?তাঁর বাবা নেই এবং মা জীবিত। তাঁরা তাঁদের পরিবার থেকে আমাকে এক লাখ টাকা দিতে চাইছেন। আমার স্বামীর অনেক টাকাপয়সা ও জায়গাজমি আছে। কিন্তু তাঁরা বলছেন, আমার স্বামী কিছুই রেখে যাননি। আমি যদি তাঁদের বিরুদ্ধে মামলা করি, তাহলে আমি কী পাব?নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা দেনমোহরের বাকি এক লাখ টাকা আপনার প্রাপ্য। এ ছাড়া আপনার স্বামীর সম্পত্তিতেও আপনি অংশীদার। যেহেতু আপনার কোনো সন্তান নেই, সেহেতু স্বামীর সম্পত্তির চার ভাগের এক ভাগ আপনি হকদার। তবে বোনের নামে কোনো অর্থ পাঠানো হলে সেই অর্থে আপনার কোনো দাবি নেই। আমি ২০০৬ সালে বিয়ে করি। বিয়েতে আমার মত ছিল না। মেয়েটি আমাকে খুব ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না। বিয়ের কাবিন হয়েছে ৭৫ হাজার টাকা। বিয়ের পর মেয়েটি তাকে অবহেলা করা হচ্ছে বলে আমার কর্মপ্রতিষ্ঠানে আমার নামে অভিযোগ করে। এতে আমার চাকরিটা চলে যায়। চাকরি যাওয়ার পর তাকে আমি তালাক দিই। তালাকনামা সে গ্রহণ করেনি। তবে তার পক্ষে চেয়ারম্যান গ্রহণ করেছেন। তালাকের কথা শুনে সে আমার নামে মামলা করে। মামলার আরজিতে আছে, আমি নাকি তাকে এক লাখ টাকা আনতে বলেছি। আর এই জন্য তাকে মারধর করেছি। আসলে এমন ঘটনা ঘটেনি।আমার প্রশ্ন হলো, আমি এখন অন্য কাউকে বিয়ে করতে পারব কি না।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক  আপনার তালাকটি আইনসম্মতভাবে হয়ে থাকলে আপনার অন্য কোথাও বিয়েতে কোনো বাধা নেই। চিঠির তথ্য অনুযায়ী, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। মামলাটি গুণাগুণের ভিত্তিতে নিষ্পতি হবে। মুসলিম আইন অনুযায়ী তালাক প্রদানের নব্বই দিন পর তা কার্যকর হয়। সুতরাং তালাকের কার্যকারিতা সম্পর্কে আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন।