পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমার বয়স ২৩। একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমাকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন আমার অজান্তে মেয়েটির এক প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী বিদেশ চলে যায়। মেয়েটির সঙ্গে আবার আমার সম্পর্ক হয়, শারীরিক সম্পর্কও হয়। মেয়েটির ইচ্ছে, সবার অজান্তে তাকে বিয়ে করি। কিন্তু আমি একমত ছিলাম না। আমি তাকে বলি, তুমি প্রথম স্বামীকে তালাক দাও, তারপর আমাদের বিয়ে। দুই বছর পর তার স্বামী ফিরে আসে। স্বামীর সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক না হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে সে বাপের বাড়িতে চলে যায়। আবার সে শ্বশুরবাড়িতে ফিরে আসে এবং সে স্বামীর ঘর করবে না বলে আমাকে কিছুদিন অপেক্ষায় থাকার জন্য বলে। আবার এক মাস পর আমাকে সে ফোন করে জানায়, সে অন্তঃসত্ত্বা, আমার সন্তান তার গর্ভে। সে বলে তাকে ভুলে যেতে, আমার সন্তান নিয়ে সে বেঁচে থাকতে চায়। আমি কথাটি তার মাকে জানাই। প্রথমে তিনি তা অস্বীকার করেন। পরে মেয়েকে জিজ্ঞেস করায় সে স্বীকার করে এবং ঘটনাটা কাউকে না জানানোর জন্য অনুরোধ করে। এ বছর জানুয়ারি মাসে তার একটি কন্যাসন্তান পৃথিবীতে আসে। বর্তমানে মেয়েটির বয়স আট মাস। শিশুটিকে দেখার জন্য আমার মন কাঁদে। কিন্তু তার মা শিশুটিকে ভুলে থাকতে বলেন এবং তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে আমি কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারব? আমি কি শিশুটির বাবার অধিকার পাব?নাম প্রকাশে অনিচ্ছুককিশোরগঞ্জ। বিবাহবন্ধন ব্যতীত মেয়েটির সঙ্গে আপনি যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, তা মুসলিম আইনে অবৈধ। এ ছাড়া কন্যাসন্তানটি বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার মায়ের হেফাজতে থাকবে।  আমি আমার বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান। আমার মায়েরা তিন বোন ও দুই ভাই। অন্য দুই খালা আমার নানার সম্পত্তির অংশ বুঝে নিয়েছেন। উল্লেখ্য, দুই খালা প্রত্যেকে সাড়ে চার বিঘা করে জমি পেয়েছেন। কিন্তু আমার মা জীবিত থাকা অবস্থায় তাঁর সম্পত্তি নেননি। আমার বড় মামা মায়ের আগে মারা গেছেন এবং ছোট মামা মায়ের মৃত্যুর পর মারা গেছেন। প্রশ্ন হলো, নানার সম্পত্তির অংশ কীভাবে, কতটুকু পাব? নাম-ঠিকানা পাওয়া যায়নি। আপনার মা এবং তাঁর ভাইবোনেরা আপনার নানার সম্পত্তির উত্তরাধিকারী। আপনার মায়ের প্রাপ্ত সম্পত্তির অর্ধেক আপনার প্রাপ্য। মুসলিম শরিয়ত অনুযায়ী, আপনার মা আপনার নানার সম্পত্তির সাত ভাগের এক ভাগ পাবেন। এই সাত ভাগের এক ভাগের অর্ধেক সম্পত্তি আপনার।  ২০০৫ সালে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর ছেলেসন্তান হয়। বিয়ের আগে আমার স্বামী নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং সে আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমার স্বামী ভুয়া সরকারি কর্মচারী হিসেবে ধরা পড়ে। সে তখন কিছুদিন জেলও খেটেছে। সেই মামলার কাগজ আমার কাছে আছে (ফটোকপি)। তখন আমার মনে সন্দেহ হলে তার সব সনদপত্র নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিই। জানতে পারি, সেই কাগজগুলোও ভুয়া।তার সব অপকর্ম আমার কাছে যখন ধরা পড়ে, তার পর থেকে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আমার লেখাপড়া তখন বন্ধ হওয়ার জোগাড়। সন্তান এখন আমার সঙ্গেই আছে। প্রায় পাঁচ বছর হতে চলল আমার স্বামী আজ পর্যন্ত ছেলের ভরণপোষণ দেয়নি।বাসায় আসার পর নোটারি পাবলিক ও কাজি অফিসের মাধ্যমে আমি তাকে তালাকের নোটিশ পাঠাই। তালাক পাঠানোর রেজিস্ট্রি চিঠি বারবার তার অনুপস্থিতির কারণে ফেরত আসে। পরে আমি তার বাড়ির স্থায়ী ঠিকানায় (যে ঠিকানা দিয়ে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল) পাঠাই এবং সঙ্গে সেখানকার পৌরসভার চেয়ারম্যানের কাছেও পাঠাই। এর কিছুদিন পর তারা আমাকে আপস করার প্রস্তাব দিলে আমি তা নাকচ করে দিই। আমি জানতে চাই, আমার তালাক কার্যকর হয়েছে কি? সে কোনো দেনমোহর পরিশোধ করেনি।এক বছর পর সে আমার নামে মামলা করে এবং ছেলের অভিভাবক নিযুক্ত করার জন্য আদালতে আরজি জানায়। ছেলের বয়স পাঁচ বছর। কীভাবে বাচ্চার ভরণপোষণ ও আমার দেনমোহর আদায় করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি মুসলিম পারিবারিক আদালতে আপনার পাওনা দেনমোহর ও ছেলের ভরণপোষণ চেয়ে মামলা করতে পারেন। মুসলিম আইন অনুযায়ী, আপনি ছেলেকে তার সাত বছর বয়স পর্যন্ত আপনার কাছে রাখতে পারেন। পরে অভিভাবক নিয়োগের ক্ষেত্রে আদালতের বিবেচনার বিষয় হবে ছেলেটির কল্যাণ।  আমার বয়স ২০ বছর। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। প্রায় তিন বছর আগে আমার এক খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে আমাদের সম্পর্ক কেউ মেনে নিতে চায়নি। ছেলেটি বিবিএ পাস। প্রায় ছয়-সাত মাস আগে সে একটি চাকরি পায়। আমরা চলতি বছরের ১৮ মে গোপনে কাজি অফিসে গিয়ে বিয়ে করি। কিন্তু কিছুদিন পর বিষয়টা জানাজানি হয়ে যায় এবং তাকে তালাক দেওয়ার জন্য আমার ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এমনকি জোর করে আমাকে পুনরায় কাজি অফিসে নিয়ে যাওয়া হয় তালাক দেওয়ার জন্য। কিন্তু আমি তালাক দিইনি এবং বাড়ি ফিরে আসি। অবশেষে গত ১৯ জুন জোর করে ইচ্ছার বিরুদ্ধে আমাকে তালাকের কাগজে সই করায়। কিন্তু ছেলেটি আমাকে আগের মতোই ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমি তাকে তালাক দিয়েছি। প্রতিটি মুহূর্ত আমি খুব কষ্ট পাই এবং কখনো মানসিক শান্তি পাই না। এমনকি এখন ওই ছেলের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ছেলেটি জানলেও তার বাড়ির লোকজন কেউ জানে না এই তালাকের কথা। তাদের সঙ্গেও আমার কথা হয়। আমার প্রশ্ন, যেহেতু আমার ইচ্ছার বিরুদ্ধে কাজটি করা হয়েছে, তাই এ ক্ষেত্রে কি আমাদের শারীরিক মেলামেশা নিষিদ্ধ? যেহেতু ছেলেটি আমাকে তালাক দেয়নি। এ ক্ষেত্রে বৈধভাবে তার স্ত্রী হতে হলে আমার করণীয় কী? উল্লেখ্য, আমাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়নি। রেজিস্ট্রি হওয়ার আগেই এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুকযশোর।  সাধারণত তালাক দেওয়ার তিন মাসের মধ্যে তা কার্যকর হয়। চিঠির তথ্য অনুযায়ী আপনাদের তালাক কার্যকর হওয়ার কথা। সে ক্ষেত্রে পুনরায় ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়েতে কোনো বাধা নেই। সুতরাং আপনি ছেলেটিকে আবার বিয়ে করতে পারেন। উল্লেখ্য, মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী প্রথম তালাকের পর মধ্যবর্তী বিয়ের আর কোনো প্রয়োজন নেই। আমার বয়স ২১। স্নাতক পর্যায়ে পড়ছি। বাবা-মা আমাকে অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি এখন বিয়েতে রাজি না, এটা তাঁদের বুঝিয়েও পারছি না। আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করে ভালো বিষয়ে পড়ছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন একজন চার্টার্ড অ্যাকাউনটেন্ট হওয়ার। কিন্তু বাবা-মা আমার স্বপ্নপূরণে ইচ্ছুক নন। আমার বাবা খুব ক্ষমতাশালী ব্যক্তি। এখন আমি খুব চিন্তায় আছি এবং অসহায় বোধ করছি। আমার কাছে পর্যাপ্ত টাকা নেই এবং কোনো পরিচিত উকিলও নেই। এ মুহূর্তে আমি কী করতে পারি? আমি কি কোনো আইনানুগ সহায়তা পাব? একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন কি কোনো সহায়তা করবে?নাম প্রকাশে অনিচ্ছুকদিনাজপুর।মুসলিম আইনে বিবাহের জন্য ছেলেমেয়ে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। সুতরাং সম্মতি ছাড়া বাবা-মা আপনাকে বিয়ে দিতে পারবেন না। আপনাকে সিদ্ধান্তে অটল থাকতে হবে। প্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। এ ধরনের পরিস্থিতিতে পারিবারিক আদালতে কমপ্লেইন পিটিশন এবং দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞার আবেদন করা যায়।