পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অন্য বিভাগের এক ছাত্রের সঙ্গে পরিচয় হয় ২০০৩ সালে। তার আর আমার ধর্ম ছিলআলাদা।আমাদের পরিচয়টা ধীরে ধীরে গভীর হতে থাকে। এক সময় ছেলেটির পড়াসহ যাবতীয় খরচ আমি বহন করেছি। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সে আমাকে ধর্মান্তরিত করে বিয়ে করে। বিয়ের সময় কাজি অফিসে গিয়ে বিয়ে করে এবং আমাকে রেজিস্টারে সই করতে বলে। সই করলে সে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমি তাকে আলাদা বাসা নিতে বললে সে বাসা নেয়নি। তবে আমরা বিভিন্ন বন্ধুর বাসায় মাঝে মাঝেথাকতাম। আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। এভাবে চলে প্রায় আট মাস। তারপর আমি তাকে চাপ দিই বাসায় জানানোর জন্য। ২০০৮ সালের ঈদে বাড়ি যায়। আমার কাছ থেকে বিদায় নিয়ে বলে যায়, বাড়িতে জানাবে। কিন্তু বাড়িতে গিয়ে আমার মা-বাবার কাছে ফোন করে জানায়, আমি ধর্মান্তরিত হয়েছি এবং তাঁরা যেন আমাকে আটকে রাখেন। এর পর থেকে আমার সমাজে বা পরিবারে আমার জায়গা হয় না। প্রায় চার মাস পর আমি আমার বাড়ি থেকে পালিয়ে ছেলেটির খোঁজ করতে থাকি। অবশেষে আমি ২০১০ সালে তার খোঁজ পাই। বর্তমানে সে একটা ব্যাংকে কর্মরত। তার সঙ্গে দেখা করলে সে আমাকে বলে, আমাকে নাকি সে তালাক দিয়ে দিয়েছে। সেই তালাক সে কীভাবে দিয়েছে তা আমি জানি না, আমার নামে কোনো তালাকনামা বা কোনো নোটিশ আমার বাড়ি বা কোনো স্থানেই পৌঁছায়নি। সে আমার কোনো খোঁজখবরও নেয় না। এমতাবস্থায় আমি সব হারিয়ে বিপদগ্রস্ত, কোথাও যেতে পারছি না। এখন কী করব বুঝতে পারছি না। নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক  আপনার যদি মুসলিম আইনের বিধান অনুযায়ী বিবাহ হয়ে থাকে, সে ক্ষেত্রে আপনি প্রথমেই রেজিস্ট্রিকৃত নিকাহ্নামার সার্টিফাইড কপি (জাবেদা নকল) সংগ্রহ করে ওই নিকাহ্নামা বলে আপনার স্বামীর কাছে ভরণপোষণ দাবি করবেন। আপনার স্বামী যেভাবে তালাকের কথা বলেছেন, সেভাবে তালাক কার্যকর হয় না। আপনার স্বামী যদি আপনাকে স্ত্রীর মর্যাদাসহ ভরণপোষণ না দেন, তাহলে আপনি পারিবারিক আদালতে তা পাওয়ার জন্য মামলা করতে পারেন।  আমি স্নাতক শেষ বর্ষে পড়ি। দুই বছর আগে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। সম্পর্কের আট মাস পরই ছেলেটি পারিবারিক চাপে তার এক আত্মীয়কে বিয়ে করে। সে বিয়েকে মেনে নিতে পারছে না এবং আমাকেও ভুলতে পারছে না। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। গত আট মাস আগে ওর সঙ্গে আমার একবার শারীরিক সম্পর্ক হয়। এখন যতই দিন যাচ্ছে ও আমাকে ভুলে যাচ্ছে এবং ওর স্ত্রীর প্রতি বেশি দুর্বল হয়ে পড়ছে। ছেলেটি সরকারি চাকরি করে। যখন ও বাড়ি যায় তখন আমার সঙ্গে কথা বলে না। চাকরিতে চলে এলে আমার সঙ্গে নিয়মিত কথা হয়। এখনো আমরা মোবাইল ফোনে কথা বলি। কিছুদিন আগে ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল কিন্তু এখন বলছে বিয়ে করতে পারবে না। আমি যেকোনো উপায়ে ছেলেটিকে চাই। এখন আমার প্রশ্ন হলো—আমি ছেলেটিকে কীভাবে পাব? তাকে বিয়ে করলে ওর স্ত্রী কোনো সমস্যা করতে পারবে কি না? আমি কোনো আইনি ব্যবস্থা নিলে ছেলেটির চাকরির কোনো সমস্যা হবে কি না? বিয়ের সময় মেয়ের পক্ষ থেকে তিন লাখ টাকা দিয়েছে, মোহরানা বাবদ তিন লাখ—মোট ছয় লাখ টাকা মেয়ের প্রাপ্য। টাকা কমিয়ে কীভাবে মেয়েকে ছাড়তে পারবে, জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার সম্পর্কের কোনো প্রমাণ আমার কাছে নেই।কাজলী আক্তার নারায়ণগঞ্জ প্রথমত আপনার প্রেমিক যেহেতু বিয়ে করে ফেলেছেন সে কারণে আপনাকে পুনরায় বিয়ের ক্ষেত্রে আইনগত বাধা আছে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর বিধান অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি না নিয়ে আপনার প্রেমিক আপনাকে বিয়ে করতে পারবেন না। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার পুরোনো সম্পর্ক ভুলে যাওয়াই সমীচীন। নতুবা আরও জটিলতার সৃষ্টি হবে। আমার ২০০৮ সালে বিয়ে হয়েছিল এবং একটা দেড় বছরের মেয়েও আছে। কিন্তু আমার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করত, যা আমি সহ্য করতে না পেরে তাকে তালাক দেই। এখনো আমার মেয়েটি আমার কাছে আছে। বর্তমানে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। আমরা দুজন বিয়ে করতে ইচ্ছুক। কিন্তু সমস্যা হলো, সে আমার মেয়েকে গ্রহণ করতে চায় না। এমনকি এখন আমাদের দুজনের পরিবারও এ সম্পর্কের বিরুদ্ধে চলে গেছে। এখন আমরা কি করতে পারি। আফসা হোসেন, ঢাকা মুসলিম আইন অনুযায়ী হেফাজতকারী হিসেবে আপনি আপনার কন্যাকে তার বয়ঃসন্ধিকাল পর্যন্ত আপনার কাছে রাখতে পারবেন। কিন্তু দ্বিতীয় বিবাহের পর কন্যাসন্তানটির অধিকার তার বাবার ওপর বর্তাবে। এ ছাড়া আপনাকে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনার হবু স্বামী আপনার প্রথম স্বামীর কন্যাকে গ্রহণ করতে আগ্রহী নয়, সেহেতু মেয়েটিকে তার বাবার কাছে রাখাই বাঞ্ছনীয়। ২০০৮ সালে একটি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে ২০১১ সালের মে মাস পর্যন্ত। হঠাৎ আমি ছেলেটিকে না জানিয়ে ২০১১ সালের জুলাই মাসে সামাজিকভাবে অন্য এক ছেলেকে বিয়ে করি। সে সরকারি চাকরি করে এবং ঢাকায় বাড়ি আছে। আগের ছেলেটি আমাকে বিয়ে করতে রাজি ছিল। কিন্তু আমি করিনি। কারণ, সে তখনো প্রতিষ্ঠিত হয়নি। তার কাছে আমাদের শারীরিক সম্পর্কের ভিডিওচিত্রসহ অনেক প্রমাণ আছে। এখন নাকি সে ওই ভিডিওচিত্র আমার স্বামীকে দেখাবে। কারণ, আমি নাকি তাকে খুব কষ্ট দিয়েছি এবং আর্থিক ও মানসিক ক্ষতি করেছি। তাকে যত বোঝানো হয় সে কিছুই বোঝে না। এখন আমি কী করতে পারি? ছেলেটি কি আমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে? নাম প্রকাশে অনিচ্ছুক। গোলাপবাগ, ঢাকা।  ছেলেটি আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে না। আপনার বর্ণনা মতে, সে ধরনের কোনো ভিডিওচিত্র প্রকাশ বা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। বর্তমান স্বামীর ক্ষেত্রে ওই বিষয়ে জানা বা না-জানার সম্পর্কে আইনগত কোনো সমাধান নেই।