পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। মেজো দুলাভাই বিদেশে থাকেন। ছয় মাস আগে তিনি আমাকে স্বামীসহ বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন। তখন আমি অবিবাহিত ছিলাম। তারপর আমার বড় বোনের দূর-সম্পর্কের এক দেবরের সঙ্গে বিয়ে ঠিক হয়। আমাদের পরিবারের সম্মতিতে একটি নকল কাবিননামা তৈরি করা হয়, যা বিদেশে কাগজপত্র পাঠানোর জন্য দরকার ছিল। কাবিনে শুধু আমার সই ছিল। ছেলেদের পরিবারের সঙ্গে কথা ছিল দুজন বিদেশে যেতে পারলে বিয়ে হবে, অন্যথায় বিয়ে হবে না। আমরা ভিসা পাইনি। কিন্তু এই সময়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এখন পরিবার থেকে বলছে, আমি যেন তার সঙ্গে যোগাযোগ না রাখি। কিন্তু আমরা বিয়ে করে সংসার করতে চাই। আমার প্রশ্ন, আমাদের আগের কাবিননামা কি গ্রহণযোগ্য?ঠিকানা ও নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইন অনুযায়ী, দুজন পুরুষ বা একজন পুরুষ, দুজন মহিলা সাক্ষীর শ্রুতি ও উপস্থিতিতে একপক্ষ কর্তৃক প্রস্তাব পেশ ও অপর পক্ষ কর্তৃক তা গ্রহণের মাধ্যমে একটি বৈধ বিবাহ সম্পন্ন হয়। এ ক্ষেত্রে প্রকাশ্যে ‘প্রস্তাব’ ও ‘গ্রহণ’ না থাকলে বিবাহ বৈধ হবে না। সুতরাং নকল কাবিননামা দিয়ে আপনাদের কোনো বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। আপনারা পারিবারিক সম্মতিতে যথানিয়মে বিয়ে করতে পারেন। আমার বোনের সন্তান ছিল না, আত্মীয়স্বজনের পরামর্শে একটি মেয়েশিশু দত্তক নেওয়ার কয়েক বছর পর তাঁর একটি কন্যাসন্তান জন্ম নেয়। দত্তক নেওয়া মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো আদর, ভালোবাসা ও অধিকার দিয়ে বড় করেছেন। ধুমধাম করে পালিত মেয়েটির বিয়ে দিয়েছেন এবং তার দুই মেয়ে হয়েছে। বোন সরকারি চাকরি করেন, আর পাঁচ-ছয় বছর পর অবসরে যাবেন। তিনি চান, তাঁর সব অর্থ, সম্পদ দুই মেয়ের মধ্যে সমানভাবে দিয়ে যেতে, যাতে তাঁর অবর্তমানে পালিত মেয়ে কোনো অংশ থেকে বঞ্চিত না হয়। তাঁর পুত্রসন্তান নেই। এ জন্য কী করতে হবে?এম এফ এইচ ভূঁইয়ামুগদাপাড়া, ঢাকা। মুসলিম ধর্মে পালক বা দত্তক নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ওই সম্পত্তিতে পালক সন্তানের কোনো অধিকারের প্রশ্নই ওঠে না। তবে আপনার বোন তাঁর জীবদ্দশায় তাঁর সম্পত্তি সমান অংশে দুই মেয়েকে দান করতে পারেন। সে ক্ষেত্রে ভাইয়েরা ওই সম্পত্তির দাবিদার হবেন না। অভিভাবকেরা বাসায় কাজি ডেকে আমার বিয়ে পড়ান ২৭ বছর আগে। তখন আমরা দুজনই শিক্ষার্থী ছিলাম। লেখাপড়া শেষ করার পর থেকে এখন পর্যন্ত আমার স্বামী বেকার। বিয়ের ১০ বছর পর আমাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। সন্তানের মুখ দেখেও তার কোনো দায়িত্ববোধ হলো না। তার বেকারত্ব ও বদমেজাজের কারণে একটা সময় সন্তান নিয়ে আলাদা হয়ে যাই। নয় বছর ধরে আমি আলাদা আছি। সন্তানের সব দায়িত্ব আমার ওপর। সে কোনো খরচ দেয় না।এ অবস্থায় আমাদের কি তালাক হয়ে গেছে? নাকি আইনি প্রক্রিয়ায় তালাক দিতে হবে। আমি ছয় বছর আগে হাতে লেখা তালাকনামা দিয়েছিলাম। আমাদের বিবাহ নিবন্ধন হয়নি। এখন আমার করণীয় কী? সিমি, চট্টগ্রাম। মুসলিম পারিবারিক অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী তালাক প্রদানের নির্দিষ্ট বিধিবিধান রয়েছে। তালাকের নোটিশ চেয়ারম্যানের কাছে পাঠাতে হয় এবং ওই নোটিশ পাঠানোর ৯০ দিন পর তালাক কার্যকর হয়। সুতরাং আপনাকে এখন আইন মোতাবেক তালাক প্রদান করতে হবে। তবে কাবিননামায় আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া না থাকলে বিবাহবিচ্ছেদের মামলা করতে হবে। আমি স্নাতক প্রথম বর্ষে পড়ছি। দশম শ্রেণীতে পড়া অবস্থায় এক ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে আমরা বিয়ে করি এবং এ কথা দুই পরিবারের কাছে গোপন রাখি। বিয়ের পরও ছেলেটির একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে আমি বাধ্য হয়ে ২০১০ সালের ডিসেম্বর মাসে তাকে তালাকনামা পাঠাই। তালাকনামায় আদালতের কোনো স্বাক্ষর ছিল না কিংবা কোনো নির্দেশনা ছিল না। দুর্ভাগ্যবশত, তালাকনামাটি তার বাসায় পৌঁছালেও ছেলেটি বাসায় না থাকায় তালাকনামাটি কাজি অফিসে ফেরত আসে। ২০১১ সালের আগস্ট মাসে তাকে জোর করে কাজি অফিসে নিয়ে সই করাই। উল্লেখ্য, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারামতে, তালাকনামায় শুধু ইউপি-থানা কর্তৃক মুসলিম বিবাহ নিবন্ধকের সিল ছিল।কাজি আমাকে বলেছেন, তালাক হয়ে গেছে। কিন্তু ছেলেটি বলছে, তালাক দেওয়ার তিন মাসের মধ্যে তালাকনামায় স্বাক্ষর না করলে তালাক হয় না। কথাটি কি ঠিক?উত্তরানাম প্রকাশে অনিচ্ছুক যেহেতু ২০১১ সালের আগস্ট মাসে আপনারা মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারামতে তালাক দিয়েছেন, সে ক্ষেত্রে তালাকটি তিন মাস পর কার্যকর হয়ে গেছে। সুতরাং, তিন মাস পরে তালাকনামায় স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই।