পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। এক বছর হলো পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের দুই মাসের মাথায় আমার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরপর আর আসতে চায় না। তিন মাস পর স্থানীয় সালিসে সিদ্ধান্ত হয়, তালাক হবে। এরপর সে আমাকে শর্ত দেয়, সে আমার সংসার করবে, যদি তার নামে পাঁচ শতাংশ জমি লিখে দেওয়া হয় এবং নতুন করে টাকা বাড়িয়ে কাবিন করা হয়।আমি তাকে খুব ভালোবাসি। আমি তাকে ঘরে আনতে চাই। এখন আমার কী করণীয়?মিসু জামানবরিশাল। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ যখন প্রধান হয়ে দেখা দেয়, সে ক্ষেত্রে সম্পর্ক মানবিক হয় না। আপনার চিঠির বিবেচ্য বিষয়ে মতামত দেওয়া কঠিন। এ ক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, স্ত্রীর প্রার্থিত মতে সম্পদ ও অর্থ তাকে দেবেন কি না। ২০০০ সালে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। তখন আমার বয়স ছিল ১৬। আমার স্বামী আমার চেয়ে ১০-১২ বছরের বড়। বিয়ের বছর খানেক পর আমার বড় মেয়ের জন্মের পর থেকেই তার আচরণ পরিবর্তন হতে থাকে। পরে বুঝতে পারি আমার স্বামীর যৌন আচরণে অস্বাভাবিকতা আছে। যা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। সংসারে প্রচণ্ড অশান্তি শুরু হওয়ায় অভিভাবক পর্যায়ে ব্যাপারটা মিটমাটের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আমার স্বামীর পরিবার প্রভাবশালী হওয়ায় এবং আমার বাচ্চার কথা চিন্তা করে আমি বিবাহবিচ্ছেদ নিতে পারিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে সে আমাকে উল্টো ভয়ভীতি, হুমকিধমকি দিত। আমি এখন আমার বাবার বাড়িতে আছি। বাচ্চারা তাদের বাবার কাছে। বাচ্চাদের সঙ্গে দেখা বা ফোনে কথা বলারও সুযোগ দেয় না। তার আত্মীয়ের মাধ্যমে খবর পাঠিয়েছে, সে আমার সঙ্গে আর ঘরসংসার করবে না এবং আমি যেন তালাকনামা পাঠিয়ে দিই। একজন আইনজীবী আমাকে জানান, যেহেতু আমি বেকার, বাচ্চাদের ভরণপোষণ করার ক্ষমতা আমার নেই। সেহেতু আদালত আমাকে বাচ্চা দেবে না। এ অবস্থায় আমার চারপাশে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। কীভাবে সহজে আমি আমার বাচ্চাদের কাছে আনতে পারব? নাম প্রকাশে অনিচ্ছুকবাড্ডা, ঢাকা। এ ধরনের অস্বাভাবিক যৌন সম্পর্ক আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার স্বামীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা করতে পারেন। এ অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। আর্থিক অসচ্ছলতার কারণে আপনি বিভিন্ন এনজিও সংস্থার আইনগত সহায়তা চাইতে পারেন। আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ ধরনের আইনগত সহায়তা প্রদান করে থাকে।  আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কিছুদিন আগে এক সহকর্মীর চাচাতো বোনের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমি ও ওই সহকর্মী দুজনই তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। মেয়েটি ওই সহকর্মীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকত। একপর্যায়ে তাদের সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় অশালীন আচরণের কারণে। কিছুদিন পর মেয়েটি এক সন্ধ্যায় আমাকে ডেকে নিয়ে জোর করে বিয়ে করে। এতে তিন লাখ টাকার দেনমোহর হয়। আমি আত্মসম্মানের ভয়ে সব নীরবে সহ্য করে ওখান থেকে বেরিয়ে আসি।আমি মেয়েটিকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। সে ক্ষেত্রে আমার কী করণীয়?রতনঢাকা।  মেয়েটির সঙ্গে আপনার বিয়েটি যদি বৈধ হয়, তাহলে নির্ধারিত পদ্ধতিতে তালাকের মাধ্যমে আপনাকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সে ক্ষেত্রে দেনমোহরের অর্থ পরিশোধযোগ্য হবে।