পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বাবার তিন স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে। দ্বিতীয় স্ত্রীর (আমার মা) ঘরে দুই ছেলে ও এক মেয়ে। তৃতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। বাবার তৃতীয় স্ত্রী প্রথমে মারা যান, তারপর বাবা এবং বাবার পর তাঁর প্রথম স্ত্রী মারা যান। আমার মা জীবিত আছেন। মুসলিম আইন অনুযায়ী বাবার প্রথম স্ত্রীর সম্পত্তি কি আমরা পাব? যদি পাই তাহলে কী পরিমাণ পাব?নাম প্রকাশে অনিচ্ছুককুড়িগ্রাম। আপনারা আপনাদের সৎমায়ের সম্পত্তির অংশীদার হবেন না। যেহেতু আপনার পিতার তৃতীয় স্ত্রী পিতার আগে মৃত্যুবরণ করেছেন সেহেতু বাকি দুই স্ত্রী আপনার পিতার সম্পত্তির আট ভাগের এক ভাগ করে পাবেন। বাকি সম্পত্তি দুই ছেলে ও চার মেয়ের মধ্যে বন্টিত হবে এবং এ ক্ষেত্রে চার মেয়ে দুই ছেলের সমান অংশীদার হবেন। প্রথম স্ত্রীর প্রাপ্য আট ভাগের এক ভাগ সম্পত্তি তাঁর তিন কন্যা পাবেন। বিয়ের পর জানতে পারি স্বামীর সঙ্গে তাঁর ভাবির প্রেমের সম্পর্ক আছে। ভাবির কথাতেই সে ওঠে-বসে। প্রথমে তারা কিছুই চায়নি। অথচ এখন মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আসবাব আনার জন্য ওর বড় ভাবি আমাকে অনেক বাজে কথা বলে। সবকিছু দেখে-শুনে আমি তাকে তালাক দিয়ে বিষয়টা গোপন রাখি। আমাকে বাপের বাড়ি যেতে দেয় না। থাকে তার বড় ভাবির কাছে। তিন মাস পর তালাকের নোটিশ পাঠিয়েছি। তারপর ওরা আমাকে ঘরের দরজা আটকে বলে তোকে যেতে দেব না, কেউ কিছু বললে বলবি মিথ্যা কথা। কিন্তু আমি তো তালাক দিয়েছি এটা তো সত্য। আমাকে অবৈধভাবে এখানে থাকতে হচ্ছে। আমার এক বন্ধুর সহযোগিতায় আমি থানায় গোপনে সাধারণ ডায়েরি করেছি। আমি কীভাবে এখান থেকে মুক্তি পাব।রোজিনা খাতুনযশোর। প্রদর্শিত তালাকের নোটিশের ফরম অনুযায়ী আপনার প্রদত্ত ২৫.২.২০১২ তারিখের তালাকটি কার্যকারী হয়ে গেছে। আপনি যদি এখনো আটক অবস্থায় থেকে থাকেন তাহলে আপনার কোনো অভিভাবক ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার বিধানমতে আটকাবস্থা থেকে আপনাকে উদ্ধারের ব্যবস্থা নিতে পারেন। আমার বিয়ের পর স্বামীর সঙ্গে আমার কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। সে আমার বিয়ের পরের দিন বিদেশে চলে যায়। আমি তাকে স্বামী হিসেবে মানি না। কারণ, আমি তাকে আমার পছন্দে বিয়ে করিনি। আমার পরিবারের পছন্দমতো বিয়েটা হয়। আমার ইচ্ছা না থাকা সত্বেও তারা বিয়েটা দেয়। আমার বিয়ের দেনমোহর হয় তিন লাখ ৫০ হাজার টাকা। তার মাঝে ৫০ হাজার টাকা সোনার গয়নার জন্য ধরা হয়। এখন আমার কথা হচ্ছে, আমি তাকে তালাক দিতে চাই। যদি তাকে আমি তালাক দিই তাহলে তাকে কি মোহরানা দিতে হবে? সুরাইয়া জান্নাতচট্টগ্রাম। বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ না হলে আপনি অর্ধেক দেনমোহর পাওয়ার অধিকারী। কাবিননামায় তালাক প্রদানের ক্ষমতা থাকলে আপনি আপনার স্বামীকে তালাক দিতে পারেন। স্বামী বা স্ত্রী যেই তালাক দিক না কেন দেনমোহরের অর্থ স্ত্রীর প্রাপ্য। সে ছিল আমার সহকর্মী। তার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। আমিও সম্পর্ক রাখতে চাই না। কিন্তু আমাকে সে ফোন করে বারবার বিরক্ত করে, অশালীন মেসেজ পাঠায়। সে আমাকে ভালোবাসে কিন্তু বিয়ে করতে পারবে না। সে চায় অন্য কাউকে বিয়ে করে সুখী হই। তার কথা হচ্ছে বিয়ে ছাড়া আমি কোনো বন্ধুর সঙ্গে মিশতে পারব না। সে মাঝে মাঝে এমনভাবে খারাপ আচরণ করে, ইচ্ছে হয় থানায় অভিযোগ করি। কিছুই বুঝতে পারছি না কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। মিথ্যা প্রতিশ্রুতি অথবা প্রতারণার মাধ্যমে দৈহিক সম্পর্ক স্থাপন আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। চিঠির তথ্য অনুযায়ী আপনার সহকর্মী আপনাকে কখনো বিয়ের প্রতিশ্রুতি দেন নাই এবং এ ধরনের বিবাহবহির্ভূত সম্পর্কের দায়দায়িত্ব আপনাদের। আমার বয়স ২৯। আমি ১৯ জানুয়ারি ২০১২ তারিখে বিয়ে করি। স্ত্রীর বয়স মাত্র ১৩ বছর। কিন্তু কাবিননামায় ১৮ বছর দেখানো হয়েছে। বর্তমানে আমার স্ত্রীর বয়স ১৪ বছর। বিয়ের পর আমার শ্বশুরের পরিবার এবং আমার পরিবার বড় রকমের ঝগড়া-বিবাদ করে। আমার ও আমার স্ত্রীর মধ্যে সেটা বড় আকার ধারণ করে। বর্তমানে এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে আমার স্ত্রীকে আমার পরিবারও মেনে নেবে না এবং আমিও তাকে নিয়ে আর সংসার করব না। এ অবস্থায় আমি কী করতে পারি? আমার স্ত্রী কোনো দিনও আমাকে তালাক দেবে না। নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক নাবালিকার সঙ্গে যে সম্পর্ক করেছেন তা আইনত সিদ্ধ নয় এবং কোনো কোনোক্ষেত্রে তা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করি। আমার প্রথম স্ত্রীর ঘরে একজন ছেলে ও একজন মেয়ে আছে আর দ্বিতীয় স্ত্রীর ঘরেও একজন ছেলে ও একজন মেয়ে আছে। কিছুদিন আগে আমার প্রথম স্ত্রীর ছেলে মারা যায়, তার এক ছেলে এবং এক মেয়ে আছে। এখন আইন অনুযায়ী সে কি আমার সম্পত্তির মালিক হবে? আমি যদি আমার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলেকে দিয়ে দিতে চাই, তাহলে কীভাবে দিতে পারব?মোজাহের আহমদ চৌধুরীচট্টগ্রাম ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের চতুর্থ ধারা প্রতিনিধিত্বের নীতিতে উত্তরাধিকারের ক্ষেত্র প্রতিষ্ঠিত করেছে। সুতরাং আপনার ছেলের ঘরের সন্তানরা আপনার সম্পত্তির অংশীদার হবেন। তবে আপনি আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তি যে কাউকে নিঃশর্তভাবে দান করতে পারেন। সে ক্ষেত্রে হেবা দলিলের মাধ্যমে ওই সম্পত্তি হস্তান্তর করতে হবে এবং দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে।