পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার শ্বশুরের তিন মেয়ে। কোনো ছেলে নেই। তিনি পালক হিসেবে একটি ছেলে নেন। এখন ছেলেটি একটি চাকরি করেন, স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। তিনি আমার শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করেন না। কয়েক বছর আগে আমার শ্বশুর তাঁর নামে কিছু জমি দলিল করে দিয়েছেন। কিন্তু দলিলে তাঁর পিতার নামের জায়গায় আমার শ্বশুরের নাম দেওয়া হয়েছে। কিন্তু আমার শ্বশুর তো তাঁর জন্মদাতা পিতা নন। তাহলে সেই দলিল বৈধ হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে তা কীভাবে প্রত্যাহার করা যায়? আমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছেন সেই জমি ফেরত আনার জন্য। মো. নাসির উদ্দিন আহমেদ আপনার শ্বশুর তাঁর জীবিতাবস্থায় যে জমি তাঁর পালক সন্তানকে দান করেছেন, তা হস্তান্তরের পর ফেরত পাওয়া সম্ভব নয়। দান করা সম্পত্তি দেওয়ার পর ওই দান প্রত্যাহারের কোনো সুযোগ নেই।  আমি স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। দুই বছর আগে আমার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। তাকে আমি অনেক ভালোবাসি। তার সঙ্গে আমার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। ছয় মাস ধরে এই মেয়ে আমাকে বিয়ে করার জন্য বলছে। আর আমিও বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ জানতে পারলাম, অন্য একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। আমি আমার ভালোবাসাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি যদি এ মেয়েকে বিয়ে না করি তাহলে সে আমাকে কোনো জটিলতায় ফেলতে পারবে কি?নাম প্রকাশে অনিচ্ছুকনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ। মেয়েটি যদি আপনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে আদালতে প্রমাণ করতে পারে, তাহলে আপনার শাস্তি হতে পারে। আমরা ছয় ভাই, আমি বড়। আমি ২০০৯ সালে আমার পছন্দের মেয়েকে আমার বাবার বিনা অনুমতিতে বিয়ে করি। চার বছর ধরে আমার সঙ্গে আমার বাবার যোগাযোগ নেই। আমি যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছি, তিনি আমাদের মেনে নেননি। বর্তমানে আমার বাবা একটা মেয়েকে দত্তক নিতে চান। মাকে জোর করে রাজি করাতে চান। তিনি আমাদের ও মায়ের বিনা অনুমতিতে ওই মেয়েকে দত্তক নিতে পারবেন কি না? আমার মা রাজি না হলে তালাক দেওয়ার হুমকি দিচ্ছেন। এ নিয়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারব কি না। আমাদের অগোচরে বাবা সেই মেয়েকে বিভিন্ন জিনিস ও পড়ালেখার খরচ দেন। এখন আমাকে ও আমার স্ত্রীকে যেহেতু তিনি মেনে নেবেন না, সেহেতু তিনি আমাকে ত্যাজ্যপুত্র করলে বা আমি ত্যাজপুত্র হতে চাইলে আমি আমার বাবার অর্থ ও সম্পত্তির ভাগ পাব কি না? নাম প্রকাশে অনিচ্ছুকসাতক্ষীরা চিঠিতে আপনি কোন ধর্মাবলম্বী তার উল্লেখ নেই। মুসলিম আইনে দত্তক নেওয়ার কোনো বিধান নেই। সুতরাং সে ক্ষেত্রে কোনো অনুমতির অবকাশ নেই। এ ছাড়া ইসলাম ধর্মে ত্যাজ্য করারও কোনো বিধান নেই। তবে আপনার পিতা জীবিতাবস্থায় তাঁর সম্পত্তি মেয়েটিকে দান করতে পারেন। সাধারণভাবে আপনি, আপনার ভাই ও মা আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবেন।  পাঁচ বছর আগে আমার এক চাচাতো বোনের বিয়ে হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। আমার চাচাতো বোন খুব মেধাবী ছিলেন এবং বিয়ের পর পড়তে দেবে এমন শর্তে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু পড়ার সুযোগ না পাওয়ায় তিনি পালিয়ে চলে আসেন। পরে আমার চাচাতো বোন তাঁর স্বামীকে তালাক দিতে চেয়েছিলেন কিন্তু আমার চাচা তাতে বাধা দেন। অবশেষে কাগজে-কলমে কোনো সমাধান না হলেও ছেলেপক্ষের আত্মীয়রা দাবি ছেড়ে দেন এবং ছেলেটি বিয়ে করেন। আমার বোনেরও বর্তমানে আবার বিয়ে হয়েছে। আমার বোনের দ্বিতীয় বিয়েটি বৈধ কি না? ভবিষ্যতে এটি নিয়ে কোনো আইনি সমস্যা হবে কি না?নাম প্রকাশে অনিচ্ছুক যদি প্রথম বিয়েটি নিয়মমাফিক হয়ে থাকে তাহলে আত্মীয়দের দাবি ছেড়ে দেওয়া তালাক হিসেবে পরিগণিত হবে না। আপনার বোনকে তালাকের নোটিশ প্রদানের মাধ্যমে তালাক দিতে হবে এবং এই তালাক কার্যকর করতে তিন মাস সময় প্রয়োজন। সুতরাং নির্দিষ্ট নিয়মে তালাক দেওয়ার পরই আপনার বোন আবার বিয়ে করতে পারেন। নতুবা আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে।