পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটিও আমাকে ভালোবাসে। মেয়েটি জাতিতে ত্রিপুরা। বর্তমানে ১০ম শ্রেণীতে পড়ে। বয়স ১৭ বছর। তাকে আমি দুই বছর পর বিয়ে করতে চাই। আমি কি তাকে সাধারণভাবে বিয়ে করতে পারব? বিয়ের পর তার পরিবার আইনি ব্যবস্থা নিলে আমার কোনো সমস্যা হবে না তো? বিয়ের পর তার লেখাপড়ার সনদ কি আগের নামেই হবে, নাকি আমার দেওয়া নতুন নামে হতে পারে? মো. হূদয় ইসলাম (ছদ্মনাম) দিনাজপুর।  মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলে আপনারা স্বেচ্ছায় বিয়ে করতে পারেন এবং এ ক্ষেত্রে মা-বাবা আইনগত কোনো সমস্যার সৃষ্টি করতে পারেন না। বিয়ের পর আপনি আপনার স্ত্রীর নাম পরিবর্তন করতে পারেন এবং সে ক্ষেত্রে সনদপত্রে সংশোধিত নাম প্রদানের আবেদন করতে পারেন।  আমি একজনকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কের দুই বছর হয়ে গেছে। সমস্যা হলো সে বিবাহিত। আমার সঙ্গে যখন তার প্রথম পরিচয় হয় তখন তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার কাছে সে কখনো কিছু লুকায়নি। এক বছর আগে আমরা বিয়ে করেছি। কিন্তু বিয়েতে কোনো কাবিন হয়নি। আমরা কাজি ডেকে তিনজন সাক্ষী রেখে বিয়ে করেছি। তার আগের স্ত্রী থাকায় আমরা তার ভয়ে কাবিন করিনি। দুই মাস আগে সে তার স্ত্রীকে তালাকের চিঠি পাঠায়। তার স্ত্রী কোনো মামলা করেনি। কিন্তু গত দুই মাস ধরে সে আমাকে বলছে, আমার সঙ্গে থাকা তার পক্ষে আর সম্ভব না। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়েটা কি বৈধ? নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন ১৯৭৪ অনুযায়ী, কোনো কাজি বা নিকাহ রেজিস্ট্রার কোনো বিবাহ অনুষ্ঠান পরিচালনা করলে তাৎক্ষণিকভাবে ওই বিবাহ নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন। এ ধরনের বিবাহ নিবন্ধন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আপনার বিয়েতে স্বামী উপস্থিত ছিলেন, সেহেতু বিয়েটিকে বৈধ বলে ধরে নেওয়া যায় এবং আপনার বিয়েটি নিবন্ধনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।  আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বয়স ২৬ বছর। আমার ঠাকুরদাদা এখনো জীবিত। ১০ বছর আগে আমার বাবা মারা গেছেন। আমার ঠাকুরদাদার অন্য আর এক ছেলে রয়েছে। অনেকে আমাকে বলে হিন্দু আইনে বাবা জীবিত থেকে ছেলে মারা যাওয়ায় তাঁর উত্তরাধিকার হিসেবে আমি আমার ঠাকুরদাদার সম্পদের অংশ পাব না।যদি না পাই তাহলে আমার ঠাকুরদাদা কোনো উইলের মাধ্যমের আমার বাবার অংশ দিতে পারেন কি না? অথবা কীভাবে আমি আমার বাবার অংশ পেতে পারি? জয় (ছদ্মনাম)সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ। হিন্দু আইনে কোনো ছেলে তার বাবার উত্তরাধিকারী হিসেবে প্রতিনিধিত্ব করে থাকে। সুতরাং আপনার বাবার অংশ আপনার প্রাপ্য। এ ছাড়া জীবিত অবস্থায় আপনার ঠাকুরদাদা তাঁর সম্পত্তি আপনাকে দান করতে পারেন। তবে এ ধরনের দান অবশ্যই নিবন্ধন করে দিতে হবে।  আমি ও আমার একমাত্র বড় বোন যখন খুব ছোট তখন আমার বাবা ও মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। মা অন্য একজনকে বিয়ে করেন। সেখানে তাঁর একটি সন্তান আছে। মা নানাবাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তির অংশীদার। ওই সম্পত্তিতে আমাদের কার কতটুকু অধিকার (ইসলামি আইন অনুযায়ী) তা জানালে কৃতজ্ঞ হব। শাহেদ কুমিল্লা  প্রথমত, আপনার মায়ের সম্পত্তিতে তাঁর স্বামী ও তাঁর সন্তানরা অংশীদার হবেন। এ ক্ষেত্রে আপনার মায়ের স্বামী চার ভাগের এক ভাগ পাবেন। ছেলে হিসেবে বাকি সম্পত্তির চার ভাগের দুই ভাগ পাবেন আপনি এবং বাকি দুই ভাগ পাবেন আপনার দুই বোন।  আমার বয়স ২৩। ২০০২ সালে বিয়ে হওয়ার পর আমার একটি কন্যাসন্তান হয়। নানা সমস্যার কারণে ২০০৬ সাালে আমার তালাক হয়। আমার মেয়ে তার বাবার কাছে আছে। সম্প্রতি একটি ছেলেকে পছন্দ হওয়ায় দুই মাস আগে আমরা বিয়ে করি। কাবিননামায় ছেলেটির কথামতো আমি এটি প্রথম বিয়ে উল্লেখ করি। বিয়ের কথা জানাজানি হয়ে গেলে ছেলেটির পরিবার তাকে আটকে রেখেছে। তার সঙ্গে আমার এখন কোনো রকম যোগাযোগ নেই। তার পরিবার আমার নামে মিথ্যা কথা লিখেছে কাগজে যে সে জানত না আমার আগে বিয়ে হয়েছে। এখন তারা চাইছে ছেলেকে দিয়ে জোর করে তালাক দেওয়াতে। কিন্তু আমি সেটা চাইছি না। সে ক্ষেত্রে আমি কোথায় গেলে বা কী করলে এর সমাধান পাব? নাম প্রকাশে অনিচ্ছুক আপনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করতে পারেন। তবে ছেলেটি নিজের ইচ্ছায় আপনাকে তালাক প্রদান করলে আপনার বিশেষ কিছু করার নেই। তবে আপনি দেনমোহর ও ভরণপোষণ দাবি করে মামলা করতে পারেন।  আমার তালাক হয়েছে ২০১১ সালে। এখন আমার সাবেক স্বামী আবার আমাকে বিয়ে করতে চাইছে। এই বিয়ে কি ইসলামি আইনে হতে পারে? আমার মা-বাবা সব সময় এই বিয়ের জন্য আমাকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। আমার একটা মেয়ে আছে। আমার সাবেক স্বামীর সঙ্গে যখন থাকতাম তখন সে আমাকে শারীরিক ও মানসিকভাবে খুবই অত্যাচার করত। কিন্তু আমার পরিবারের সবাই তার অন্যায় আচরণগুলো মেনে নিত, এখনো পর্যন্ত সবাই ওকেই সমর্থন করে। নিজেকে বড় অসহায় লাগে। এ মুহূর্তে আমি কী করতে পারি? তানহা নাটোর।  মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, একই স্বামীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে কোনো বাধা নেই। এবং এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিবাহের কোনো প্রয়োজন নেই। সে ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি পুনরায় বিয়েতে আগ্রহী কি না।