পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। গত ফেব্রুয়ারি মাসে আমার নানি অসুস্থ হওয়ার পর আমার মাকে তাঁর ১৬ শতাংশ জমি (হেবানামা) লিখে দেন। আমার মা নানিকে চিকিৎসা করান।এখন তিনি পুরোপুরি সুস্থ। এখন আমার মা ও নানির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় নানি হুমকি দিয়ে জমিটা ফেরত চাচ্ছেন। এখন আইনগতভাবে আমার মা জমির মালিক কি না? আর আমার মা জমিটা না দিলে নানি কি তা নিতে পারবেন? জমিটুকু এখন নানিই ভোগ করছেন।ইমাম হোসাইনগাজীপুর।  সম্পত্তি হেবা করার ক্ষেত্রে দখল হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ উপাদান। দখল হস্তান্তর ছাড়া হেবা কার্যকরী হয় না। আপনার নানি যদি তার সম্পত্তি হেবা করে থাকেন তবে তা তাঁর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই জমি আপনার নানি ভোগদখল করলেও হেবার মাধ্যমে বর্তমানে সেটির প্রকৃত মালিক আপনার মা।  আমার বিয়ে হয় ২০১২ সালে। এরপর আমার পরিবারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমার কোনো সন্তান নেই। বিয়েতে দেনমোহর যা ছিল বিয়ের সময় কিছু পরিশোধ করা হয়, যা কাবিনে উল্লেখ আছে। আমি আমার স্ত্রীকে তালাক দিলে আর কত টাকা ফেরত দিতে হবে। আইনের মাধ্যমে তালাক দিলে আমার কোনো সমস্যা হবে কি না। আমার স্ত্রী আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে কি না? সে আমাকে মুখেমুখে অনেক বার তালাক দিয়েছে। মো. রোমান হোসেনমোহাম্মদপুর, ঢাকা।  দেনমোহরের অর্থ পাওনা থাকলে তা আপনার স্ত্রীর প্রাপ্য। আপনি আইনের মাধ্যমে স্ত্রীকে তালাক দিতে পারেন। দশম শ্রেণীতে আমি বাড়িতে একজন শিক্ষকের কাছে পড়তাম। একসময় তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় এবং আমরা নানা জায়গায় একসঙ্গে যেতে শুরু করি। এভাবে দুই বছর চলে। কিছুদিন আগে সে আমাকে বলে যে তার সঙ্গে আমার নাকি বিয়ে হয়েছে এবং কোর্ট ম্যারেজের কাগজও দেখায়। আমি তার কথায় রাজি না থাকায় সে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ নিয়ে আমি ও আমার পরিবার খুব চিন্তিত। আমার বয়স এখনো ১৮ হয়নি। সে আমার ছবি ও স্বাক্ষর সংগ্রহ করেছে এবং কোর্ট ম্যারেজের কাগজ তৈরি করেছে। আমি এখন কী করব? নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম। ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হতে পারে। আপনার বিয়ে মুসলিম আইন অনুযায়ী না হলে আপনার চিন্তার কারণ নেই।  হিন্দুধর্মাবলম্বী একজনের সঙ্গে আমার প্রায় পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক এবং ধর্ম পরিবর্তন না করে বিয়ে করতে চাই। কিন্তু পরে উভয়ের প্রভাবশালী পরিবার আমাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। দুই পক্ষের মধ্যে ভয়ানক বিরোধের আশঙ্কাও রয়েছে। এই সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমরা আগে থেকে কীভাবে আইনি ব্যবস্থা নিতে পারি?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক মুসলিম হিসেবে একজন হিন্দুধর্মালম্বীকে বিয়ে করা মুসলিম আইনে গ্রহণযোগ্য নয়। তবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনের আওতায় একধরনের ঘোষণা প্রদানের মাধ্যমে আপনারা বিয়ে করতে পারেন। আমি চার বছর ধরে এক মেয়েকে ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। একপর্যায়ে আমার পরিবার মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কিন্তু তার পরিবার রাজি হয়নি। এখন আমরা বিয়ে করতে চাই। কিন্তু মেয়েটির বয়স ১৮ বছর হয়নি। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৭ বছর আট মাস। আমি কি তার ১৮ বছর বয়স হলে বিয়ে করতে পারব। পরে মেয়েটির পরিবার আমাদের কোনো ক্ষতি করতে পারবে কি?রহমতদিনাজপুর। নাবালিকা অর্থাৎ ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। মেয়েটি সাবালিকা হওয়ার পর তার বিয়েতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং তার ১৮ বছর পূর্ণ হওয়ার পর আপনি তাকে বিয়ে করতে পারেন। আমি এখন স্নাতকোত্তর পর্যায়ে পড়ছি। উচ্চমাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে একটি মেয়েকে বিয়ে করি। আমাদের বিয়েটা আমার বাবা-মা মেনে নিলেও মেয়ের বাবা-মা মেনে নেয়নি। তার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়। সবাই জানে আমাদের তালাক হয়ে গেছে। কিন্তু আমরা আলাদা থাকতে পারিনি। আমি তার কথামতো মাঝেমধ্যে তার বাসায় যেতাম। হঠাৎ একদিন মেয়েটি আমাকে তার বাসায় যেতে বলে। আমি তার বাসায় গেলে আশপাশের লোকজন জড়ো করে আমাকে আবার বিয়ে করতে বাধ্য করে। সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এখন আমি তাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। যার কারণে আমি মেয়েটিকে আবার কাজির মাধ্যমে তালাক দিয়েছি। মেয়ে আমাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখায়। সে নাকি আমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। এখন আমি যদি তার সঙ্গে সংসার না করতে চাই, তাহলে সে কোনো ব্যবস্থা নিতে পারবে?শান্তঢাকা। নির্দিষ্ট নিয়মে দ্বিতীয় তালাক হলে আপনার চিন্তার কারণ নেই। মুসলিম আইনে তালাকের কিছু বাধ্যবাধকতা আছে এবং এই তালাক কার্যকরী হতে তিন মাস সময় প্রয়োজন। আমি একজন গৃহিণী এবং তিন সন্তানের মা। আমার স্বামী আমাকে না জানিয়ে ঢাকায় বিয়ে করেছেন। এখন আমাদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি গ্রামের চেয়ারম্যানকে বিষয়টি জানাই।তিনি আমাদের স্বামী-স্ত্রীর সই একটি সাদা স্ট্যাম্পে রেখে তিন মাস পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এখন আমার কী করা উচিত?রুবিহাজীগঞ্জ, চাঁদপুর চেয়ারম্যানের সাদা স্ট্যাম্প কাগজে সই নেওয়ার বিষয়টি পরিষ্কার নয়। ভরণপোষণের জন্য আপনি পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আপনার স্বামী আপনাদের ভরণপোষণ দিতে বাধ্য।