পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালে ওই ছেলের সঙ্গে প্রথমে মৌলভির সামনে বিয়ে হয় এবং পরবর্তী সময়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের এফিডেভিট করি, যা আমার পরিবারের কেউ জানে না। পড়া শেষ করে এখন আমি চাকরি করি এবং সে তার বাড়িতে থাকে। বর্তমানে সে আমাকে সন্দেহ করে এবং তালাক পর্যন্ত দিতে চায়। আমার মনে হচ্ছে, যার মধ্যে সন্দেহ ঢুকে গেছে, তার সঙ্গে সম্পর্ক রাখা ঠিক হবে না। আমিও তাকে তালাক দিতে ইচ্ছুক। তালাক দিতে চাইলে কী করতে হবে? আমি তাকে তালাক দিলে কি মোহরানা পাব? উল্লেখ্য, বিয়ের সব কাগজপত্র তার কাছে।সুমাচট্টগ্রাম বিয়ের সময় কাবিননামায় স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া থাকলে আপনি আপনার স্বামীকে তালাক দিতে পারেন। এ ক্ষেত্রে স্বামী কর্তৃক তালাক যেভাবে কার্যকর হয়, স্ত্রী কর্তৃক তালাকও সেভাবে কার্যকর হবে। স্ত্রীকে অর্পিত এই ক্ষমতা প্রত্যাহার করা যায় না। এ ধরনের তালাক মোহরানা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না আমি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০১১ সালের ৫ আগস্ট আমার বড় বোনের বাসায় চাকরিজীবী একজনের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়। এখানে আমার স্বামীর পক্ষের কোনো মুরব্বি উপস্থিত ছিলের না। কারণ, তার বড় ভাই এখনো বিয়ে করেননি। আমার স্বামীর চাকরিতেও এই সময় বিয়ের অনুমতি নেই। তবে সাক্ষী হিসেবে তার তিনজন বন্ধু ছিলেন। আমাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল; কিন্তু ওর মা-বাবা সম্পর্কটা মেনে না নেওয়ায় আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের দুই মাসের মাথায় আমি গর্ভবতী হই; কিন্তু আমার স্বামী আমাকে দিয়ে বাচ্চাটা নষ্ট করায়। আমাকে উঠিয়ে নেয়নি। কারণ, অফিসে জানলে তার চাকরি চলে যাবে। এর পরও আমরা ভালোই ছিলাম। হঠাৎ গত ১৬ এপ্রিল আমি পরিস্থিতির শিকার হয়ে রাগের মাথায় কাজি অফিসে গিয়ে তালাকনামায় সই করে দিই। ঘটনার পরদিনই আমার স্বামীর সঙ্গে সব সমস্যা মিটে যায়। আমি ও আমার স্বামীর এ ঘটনার পর একাধিকবার রাত যাপন করি। আমার কাছে এর প্রমাণও আছে। এদিকে আমি ওই তালাকনামার কথা কাউকেই বলিনি। কারণ, আমাকে বোঝানো হয়েছিল, এতে কিছুই হয়নি। কিন্তু ছয় মাস যেতে না-যেতেই আমার স্বামী জানায়, সে আর আমার সঙ্গে থাকতে পারবে না।গত সপ্তাহে আমার পরিবার আর তার পরিবার কথা বলতে বসলে হঠাৎ তারা সেই তালাকনামা বের করে দেয়। বলে, আপনার মেয়ে তো ছয় মাস আগেই তালাক নিয়েছে।এখন, আমার বাবা বলছেন, তালাকের কয়েক দিন পরের তারিখ দিয়ে একটি সাধারণ ডায়েরি করে মামলা করবেন। সে ক্ষেত্রে কতটুকু কী হতে পারে? আমি একটি যৌতুকের মামলা করেছি জজ কোর্টে। সেটার সমন ২০১২ সালের ২৩ অক্টোবর। আপনার চিঠিতে একটি খোলা তালাকের কপি সংযুক্ত আছে। সাধারণত, স্বামী ও স্ত্রীর সম্মতিতে কোনো তালাক কার্যকর হলে তাকে ‘খোলা’ তালাক বলে। আপনার সংযুক্তির তালাকনামায় সব দাবিদাওয়া বুঝে পাওয়ার ঘোষণা আছে। চিঠির তথ্য অনুযায়ী, আপনি নিজে তালাকনামায় সই করেছেন। তা ছাড়া এ ধরনের তালাকের চুক্তিতে অন্য রকম কিছু উল্লেখ না থাকলে সাধারণত মোহরানার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। তালাক-পরবর্তী সময়ে আপনার দায়ের করা যৌতুকের মামলাটি অগ্রহণযোগ্য ও অচল। আমি একজন ব্যবসায়ী। ২০০২ সালে আমার চাচাতো বোনকে বিয়ে করি। আমাদের প্রায় আট বছর বয়সী একটি ছেলে আছে। আজ থেকে প্রায় চার মাস আগে স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। আমি পরিবারের সবাইকে নিয়ে অনেকবার তাকে আনতে যাই। এতে কোনো লাভ হয়নি। সে আমাকে তালাক দেবে। এ জন্য উকিল নোটিশ পাঠিয়েছে। স্ত্রী আমাকে ফোন করে বলে, তালাকের পর নাকি ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যাবে। আমি জানতে চাই, আমার স্ত্রী তো ছেলেকে রেখে চলে গেল; তালাক হয়ে গেলে ছেলেকে কি ও পাবে, না আমি পাব? জানালে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুক ১৮৯০ সালের অভিভাবক ও নাবালক সন্তান আইন অনুযায়ী, সাত বছর পূর্তি না হওয়া পর্যন্ত পুত্রসন্তান এবং যৌবনপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কন্যাসন্তান হেফাজতের অধিকার মায়ের ওপর বর্তায়। এই অধিকার তালাক প্রদান সত্ত্বেও দ্বিতীয় বিয়ে না করা পর্যন্ত মায়ের ক্ষেত্রে অক্ষুণ্ন থাকে। দ্বিতীয় বিয়ের পর মা এই অধিকার হারাবেন। আপনার ছেলের বয়স যেহেতু আট বছর, তাই আপনিই তার বৈধ অভিভাবক এবং তালাকের পরও আপনার অধিকার বহাল থাকবে। আমার বন্ধুর বড় ভাই ১১ মাস আগে বিদেশে কর্মরত অবস্থায় মারা যান। তাঁর বউয়ের বয়স ২২ বছর এবং একমাত্র ছেলের বয়স দুই বছর। তিনি যখন বিদেশে যান, তখন তাঁর স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। এ কারণে তিনি ছেলের মুখ দেখতে পারেননি। ইসলাম ধর্মে বড় ভাই মারা গেলে তাঁর বউকে ছোট ভাই বিয়ে করতে পারে। হিন্দুধর্মে কি এমন কোনো বিধান নেই যে বড় ভাই মারা যাওয়ার পর ছোট ভাই তাঁর বউকে বিয়ে করতে পারবে? যদি থাকে, তা হলে দুটি প্রাণ বেঁচে যায়। অসহায় একটি নারী পাবে আশ্রয় এবং নাবালক ছেলে পাবে তার ভবিষ্যতের ঠিকানা। কয়েকজন হিন্দু সমাজপতি বলেন, বড় ভাইয়ের বউ মায়ের সমান, তাকে বিয়ে করলে পাপ হবে।সুমন কর্মকারসিলেট হিন্দু আইনে কোনো পুরুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কোনো মেয়েকে বিয়ে করতে পারেন না। তাই এ আইনে ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করা সম্ভব নয়। আমি একজন চাকরিজীবী। কাজের সূত্রে উচ্চপদস্থ কর্মকর্তার বাসায় রোজ বাজারখরচ পৌঁছে দিতে হয়। তাঁর স্ত্রী আমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করাতে চান। আমি একপর্যায়ে সম্মতি দিই। এক বছর যাবৎ এ সম্পর্ক চলছে। আমি আপত্তি করলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। তিনি আমাকে বিয়ে করতে বলেন। আইনি ঝামেলা তিনি মেটাবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু আমি তাঁর তুলনায় অতি নগণ্য। চাকরিটা আমার খুব প্রয়োজন। এ ব্যাপারে আমি কী করব?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক একজন মুসলিম নারীর স্বামী জীবিত থাকা অবস্থায় এবং স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত না হয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে ওই বিয়ে বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া বিবাহিত নারীর সঙ্গে আপনার এ ধরনের অবৈধ সম্পর্কের দায়-দায়িত্ব আপনার ওপরও বর্তায়।