পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া naksha@pৎothom-alo.info এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি বিদেশে চাকরি করছি। দেশের বাইরে থাকাকালীন আমার মা-বাবা বাংলাদেশে আমার জন্য মেয়ে দেখেন এবং মোবাইল ফোনের মাধ্যমে আমাদের আকদ হয়। এর কিছুদিন পরে মেয়ে জানায় সে আমার সঙ্গে সংসার করবে না। তখনো আমি বিদেশে। এরপর আমি বাংলাদেশে এসে মেয়ের সঙ্গে যোগাযোগ করি এবং মেয়েকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু সে সংসার করতে রাজি নয়। সে আমাকে তালাক দেবে। কিন্তু তাকে ঘরে তুলে নিয়ে যাওয়া হয়নি এবং তার সঙ্গে আমার শারীরিক সম্পর্কও হয়নি। কাবিনের কাগজে আমি কোনো সইও করিনি। এ ক্ষেত্রে মেয়ে যদি আমাকে তালাক দেয়, তাহলে আমাকে কি মোহরানা দিতে হবে? এবং আমাদের আকদ হয়েছে কি?মো. নূর ইসলামচট্টগ্রাম মোবাইল ফোনে আপনাদের বিয়েটি একটি বৈধ বিবাহ। তবে যেহেতু আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ হয়নি, সেহেতু মোহরানার অর্ধেক অংশ মেয়েটির প্রাপ্য। আমার দুটি ছেলে আছে। তাদের বয়স সাত ও ১৩। আমার স্বামী দুই বছর আগে আরেকটি বিয়ে করেছে। তার পর থেকে আমি তার সঙ্গে থাকি না। যদিও তার সঙ্গে আমার তালাক হয়নি। এখন আমি তাকে তালাক দিয়ে নতুন জীবন শুরু করতে চাই। সে ক্ষেত্রে সন্তানদের কি আমার কাছে রাখতে পারব? দুই বছর ধরে ওরা আমার কাছেই থাকে। ওরা ওদের বাবার কাছে থাকতে চায় না।নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণত মুসলিম আইনে সাত বছরের ঊর্ধ্বের ছেলেদের অভিভাবক হবেন তাদের বাবা। তবে নাবালকের পছন্দ করার মতো বয়স হলে আদালত তাদের পছন্দ বিবেচনা করবেন। এ ক্ষেত্রে অভিভাবক নিয়োগের বিষয়ে আদালতের বিবেচ্য বিষয় হবে সন্তানদের কল্যাণ। ১০ বছর আগে আমার বিয়ে হয়, সাত বছরের একটি ছেলে আছে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। তার পরও সংসার করছিলাম। হঠাৎ করে আমার সঙ্গে একজনের সম্পর্ক হয়। নানা কারণে সাত মাস আগে আমি অসুস্থ হয়ে আবার বাবার বাসায় চলে আসি। এর মধ্যে একবার এতটাই অসুস্থ হয়ে পড়ি যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। প্রায় সাত দিন কোথায় ছিলাম, কী করেছি কিছুই মনে নেই। এই সময়ে আমার স্বামী আমার বাবা-মায়ের কাছে এসে তালাক চায় এবং নানা ধরনের বাজে কথা বলে। সে আমাদের সব আত্মীয়স্বজনকে বলে বেড়ায় যে আমি নাকি ওই ছেলের সঙ্গে চলে গিয়েছি। এখন সে আমাকে আর তার সংসারে তো নেবেই না বরং বাড়িতে আমার ও আমার বাবার দেওয়া যেসব মালামাল রয়েছে, সেগুলো দিতে নারাজ। সে বলে বেড়াচ্ছে যে তার এই ১০ বছরের বিবাহিত জীবনের সব ক্ষতিপূরণ নাকি আমাকেই বহন করতে হবে। আজ প্রায় সাত-আট মাস যাবৎ আমার ও আমার ছেলের কোনো ভরণপোষণ দেয়নি। এমনকি সে এখন আমার ছেলেকেও আমার কাছ থেকে নিয়ে যেতে চাইছে। এ অবস্থায় আমি কী করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার ছেলের বয়স যেহেতু সাত বছর পার হয়েছে, সেহেতু ছেলেটির আইনগত অভিভাবক হবেন আপনার স্বামী। তবে মুসলিম আইনে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান নেই। আপনি মোহরানা ও ভরণপোষণ দাবি করে মামলা করতে পারেন। আমার বাবা মারা গেছেন ২০০৫ সালে। আমার দাদা-দাদি এখনো জীবিত আছেন। আমার বাবা কিছু সম্পত্তি কিনে নিজ নামে নিবন্ধন করেছিলেন। তাঁর নামেই নামজারি আছে। এখন আমার দাদা-দাদি সেই সম্পত্তির তিন ভাগের এক ভাগ দাবি করছেন। বাবার ওয়ারিশ হিসেবে আমার মা এবং আমরা দুই ভাই আছি। সেই সম্পত্তি কি আমার দাদি পাবেন?হাসানুলনাটোর। আপনার দাদি আপনার বাবার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেন এবং ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন আপনার মা। বাকি অংশ পাবেন আপনারা দুই ভাই।  আমরা তিন ভাই এক বোন। আমার মা ১৯৮০ সালে মারা যান। তখন আমরা খুব ছোট ছিলাম। আমার নানা মারা যান ১৯৯৮ সালে। নানার ছেলেমেয়ে নয়জন। চারজন ছেলে ও পাঁচজন মেয়ে। আমার প্রশ্ন হচ্ছে, নানার আগে যেহেতু আমার মা মারা যান, সেহেতু আমার মায়ের সম্পদের অংশ কি আমরা পাব?মো. মিজানুর রহমানঢাকা। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগেই কোনো পুত্র-কন্যার মৃত্যু হলে সেই সন্তানের জীবিত সন্তানেরা তাঁদের মৃত মা-বাবার প্রাপ্য অংশের হকদার হবেন। এই আইন অনুযায়ী আপনার নানার সম্পত্তিতে আপনার মায়ের প্রাপ্য অংশ আপনারা পাবেন। আপনার নানার সম্পত্তির ১৩ ভাগের এক ভাগ আপনার মায়ের প্রাপ্য। মায়ের অংশের সাত ভাগের ছয় ভাগ পাবেন আপনারা তিন ভাই ও এক ভাগ পাবেন আপনার বোন।  আমার বিয়ে হয় ২০০১ সালে। দুটি ছেলে আছে, বয়স পাঁচ ও আড়াই বছর। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। আমার স্বামীর আর্থিক অবস্থা বেশ ভালো। ছেলেদের নিজের কাছে রাখতে তিনি সব রকম চেষ্টা করবেন। আমি আর্থিকভাবে স্বাবলম্বী নই। কিন্তু স্বামীর কাছ থেকে আলাদা হতে চাই। আমি কি সন্তানদের নিজের কাছে রাখতে পারব?আয়রা তামান সাত বছর না হওয়া পর্যন্ত আপনার ছেলেদের হেফাজতের অধিকার আপনার। তালাক প্রদানের পর দ্বিতীয় বিবাহ না করা পর্যন্ত আপনার সেই অধিকার অক্ষুণ্ন থাকবে। দ্বিতীয় বিবাহ করলে এই অধিকার সন্তানের বাবার ওপর বর্তাবে। আপনি আপনার ও সন্তানদের ভরণপোষণ দাবি করে মামলা করতে পারেন।