পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। প্রায় চার বছর সম্পর্কের পর আমি বিয়ে করি। বিয়ের শর্ত ছিল, যেহেতু আমার দুই ভাই বিদেশে অবস্থান করছেন, তাই আপাতত শুধু কাবিন হয়ে থাকুক। দুই বছর পর তাঁরা একসঙ্গে দেশে এলে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসব। আমাদের মধ্যে পারিবারিকভাবেই বিয়ে হয় এবং ওপরে উল্লিখিত সিদ্ধান্ত হয়। আমিও নিয়মিত শ্বশুরবাড়িতে যাওয়া-আসা করি। কিন্তু আমার স্ত্রীকে এখন খুবই হতাশাগ্রস্ত মনে হয়। সে আমাকে সব সময় চাপ দেয় তাকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য। আমি তাকে বলি, যেহেতু আগামী মাসে দুই ভাই দেশে আসবেন, তাই একটু ধৈর্য ধারণ করো, অক্টোবর মাসেই তোমাকে আমার বাড়িতে নিয়ে আসব। কিন্তু সে মানতে নারাজ। এ অবস্থায় আমি কী করতে পারি?নাছিমব্রাহ্মণবাড়িয়া। আপনার বিবাহিত স্ত্রীর সমস্যার আইনগত কোনো সমাধান নেই। ব্যক্তিগত কারণে আপনি বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতার সময় দীর্ঘায়িত করেছেন, এ ব্যাপারটি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করা ছাড়া আপনার করণীয় কিছু নেই। আমার জন্ম ১৯৯৭ সালে। তার মানে এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। কিন্তু আমি ভালোবেসে আমার খালাতো ভাইকে বিয়ে করেছি, যিনি একজন বিসিএস (কর) ক্যাডারে যোগদান করেছেন। আমার বিয়ের খবর মা-বাবা জানেন না। আমার বাবা অত্যন্ত গোঁয়ার প্রকৃতির। বাবা মামলা করলে আমার স্বামীর চাকরির কোনো ক্ষতি হবে কি? রাকাগোপালগঞ্জ। বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী ২১ বছরের নিচে কোনো পুরুষ বা ১৮ বছরের নিচে কোনো নারীর বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে এক মাসের বিনা শ্রমে কারাদণ্ড বা এক হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। সে ক্ষেত্রে আপনার বাবা আইনের আশ্রয় নিলে আপনার স্বামীর চাকরির ক্ষতির আশঙ্কা আছে। ২০০৬ সালে প্রেম করে একটা ছেলের সঙ্গে কোর্টে গিয়ে আমাদের বিয়ে হয়। ২০০৭ সালে ও আমাদের বাড়ি থেকে চলে যায়। গিয়ে আমার অজান্তে আবার বিয়ে করে। সেখানে ওর একটি ছেলে হয়। এ পর্যন্ত আমার কোনো খোঁজখবর নেয়নি। আমার জন্য আমার মা-বাবা বিয়ে ঠিক করেছেন। কিন্তু ওই ছেলের সঙ্গে আমার এখনো ছাড়াছাড়ি হয়নি। আমি এখন কী করব? মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারব, না ওকে ডিভোর্স দিয়ে করতে হবে। এ ব্যাপারে পরামর্শ চাই। আঁখি আক্তারনারায়ণগঞ্জ মুসলিম আইনে কোর্টের মাধ্যমে বিয়ের কোনো বিধান নেই। শরিয়ত আইন অনুযায়ী, নির্দিষ্ট সাক্ষীর উপস্থিতিতে কাজির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং পরবর্তী সময়ে বিবাহ রেজিস্ট্রেশনের বিধান আছে। আপনি মুসলিম আইন অনুযায়ী বিয়ে করেছিলেন কি না, তা পত্রে উল্লেখ নেই। যদি বিয়ের নির্দিষ্ট আইন অনুযায়ী আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে থাকে, সেই বিয়ের সম্পর্ক বিচ্ছিন্ন ব্যতীত আপনি আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর। আড়াই বছরের একটি ছেলে আছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। স্বামীর কাছে আমার চাওয়া-পাওয়া, ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্যই নেই। তাঁর ইচ্ছাগুলো আমার ওপর চাপিয়ে দেন। তাঁর সঙ্গে আমার বয়সের ব্যবধান প্রায় ১৫ বছর। বর্তমানে আমি স্নাতক পর্যায়ের ছাত্রী, কিন্তু তিনি চান না আমি লেখাপড়া করি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাঁকে তালাক দিতে চাই, কিন্তু আমাদের কাবিননামায় লেখা আছে, শুধু তিনিই আমাকে তালাক দিতে পারবেন। কিন্তু তিনি আমাকে তালাক দিতে চান না। আর আমি তাঁর সঙ্গে সংসার করতে চাই না। নাম প্রকাশে অনিচ্ছুক কাবিননামায় স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া না থাকলে আপনি প্রচলিত নিয়মে তালাক দিতে পারেন না। সে ক্ষেত্রে আপনি বিয়ের সম্পর্ক বিচ্ছিন্নকরণের মামলা করতে পারেন। মুসলিম আইন অনুযায়ী আপনি আপনার সন্তানকে তার সাত বছর বয়স পর্যন্ত আপনার কাছে রাখতে পারেন। তবে পুনরায় বিবাহ করলে আপনি সেই অধিকার হারাবেন। ছয় মাস আগে একটি ছেলের সঙ্গে মাত্র ১১ দিনের পরিচয়ে গোপনে বিয়ে হয়। আবেগের বশবর্তী হয়েই এ কাজটি করি। আমাদের বিয়ের ব্যাপারটা জানাজানি হলে আমার মা-বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে নানাভাবে মানসিক অত্যাচার করে। মাস দুয়েক যেতে না-যেতেই আমি জানতে পারি, আমার স্বামীর বিয়ের আগে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। সে যে আমার শরীরটাকে ভালোবেসে আমাকে বিয়ে করেছিল, এ কথা সে নিজের মুখে স্বীকার করেছে। রাগ করে আমি তাকে মৌখিকভাবে তালাক দিয়ে বাবার বাসায় চলে আসি। তাকে আইনগতভাবে তালাক দিলে কি আমি দেনমোহরের টাকা পাব? তালাক দেওয়ার কথা সে ফোনে রেকর্ড করে রেখেছে। তার ধারণা, আমি তালাক দিলে তাকে আর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক দেনমোহর স্বামীর কাছে স্ত্রীর একধরনের পাওনা। স্বামী বা স্ত্রীর যেই তালাক দিক না কেন, দেনমোহরের অর্থ স্ত্রীর প্রাপ্য। তালাকের আগে বা পরে আপনি দেনমোহর দাবি করতে পারেন।