পাঠকের গল্প এবং...
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম তাঁর। নিকটাত্মীয়রা আদর করে ডাকতেন স্বপ্না বিবি। ছোট্ট বয়সেই পাড়ি জমিয়েছিলেন বিলেতে। সেই স্বপ্না বিবিই আজ ভিনদেশে বাংলাদেশের গর্ব রুশনারা আলী। ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়া প্রথম এশিয়ান নারী তিনি। সম্প্রতি প্রতীকী জলবায়ু আদালতের পর্যবেক্ষক হিসেবে এসেছিলেন ঢাকায়। তাঁকে নিয়ে এবারের মূল রচনা। আশা করি আপনাদের ভালো লাগবে। পাঠকদের আগ্রহের কথা ভেবেই ঈদ অণুগল্প আয়োজনের কথা আবার ভেবেছিলাম আমরা। আস্থা রেখেছিলাম পাঠকদের লেখনীশক্তির ওপর। পাঠকেরা আমাদের হতাশ করেননি। আমাদের আহ্বানে এবারও সাড়া দিয়েছেন বিপুল পাঠক। তাঁদের লেখা বিচিত্র স্বাদের খুদে গল্প নিয়ে ছুটির দিনে এই বিশেষ সংখ্যার বাকি আয়োজন।সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বি.দ্র: সেরা গল্পের লেখকেরা পুরস্কারের জন্য যোগাযোগ করুন প্রথম আলোর প্রশাসনিক বিভাগে (ফোন: ৮১১০০৭৮-৮১, এক্সটেনশন-১৩২৩)। কোনো গল্প পরবর্তীকালে নকল প্রমাণিত হলে সেই লেখকের পুরস্কার বাতিল বলে গণ্য হবে।